চীনে হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের শট পাট এফ১১ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ে মনু ঘাঙ্গাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“পুরুষদের শট পাট এফ১১ ইভেন্টে মনু ঘাঙ্গাসের অবিশ্বাস্য ব্রোঞ্জ জয়। তাঁর এই সাফল্য সত্যিই উৎসাহজনক। যাবতীয় কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ফলদায়ক হল। ভারত সত্যিই উচ্ছ্বসিত।”
Incredible Bronze by @GhangasMonu in Men's Shot put F11 event. His achievement is truly inspiring. All the hard work and dedication has paid off. India is truly elated. pic.twitter.com/VZN3L9mqZc
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


