Text Speeches

PM Modi participated in the Khelo India Dialogue programme. Addressing the occasion, he highlighted the contribution of hockey legend Major Dhyan Chand ji to strengthening sporting ties between India and New Zealand. He also stressed the need to expand India’s participation across sporting disciplines ahead of the 2036 Olympics and underlined the role of sports in promoting fitness, building resilience and keeping young people away from drugs.
August 27, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী মোদী মহাকাশ-বিষয়ক স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং একটি নতুন খাতে প্রবেশের ক্ষেত্রে তাঁদের সাহসিকতার প্রশংসা করেন। এই আলোচনায় বেশ কিছু আকর্ষণীয় বিষয় উঠে আসে—যার মধ্যে ছিল বেসরকারি খাতের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করা, ভারতীয় কোম্পানিগুলোর প্রতি সরকারের সহায়তা, রোবোটিক মহাকাশযান, ঘন ঘন রকেট উৎক্ষেপণ এবং ভারতের প্রথম স্পেস-ফার্মা স্টার্টআপ।
August 23, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
August 21, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, "আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।"
August 15, 2026
শেয়ার
প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দজির আত্মজীবনী ‘ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সমাজ ও জাতির প্রতি তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সবাইকে বইটি সম্পূর্ণ পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, নিজের আচরণের মাধ্যমে শ্রী কোবিন্দ ভারতের মূল্যবোধ ও ঐতিহ্যের এমন এক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, যা নিয়ে প্রতিটি ভারতীয় গর্ববোধ করতে পারেন। পরিশেষে, তিনি তরুণদের জীবনের পথে ‘শর্টকাট’ বা সংক্ষিপ্ত পথ বেছে নেওয়া থে
August 12, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী মোদী কমনওয়েলথ গেমসে জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং উল্লেখ করেন যে, গত ১২ বছর ধরে তিনি নিয়মিতভাবে ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করে আসছেন। বিজয়ীরা গেমস-কেন্দ্রিক তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন—যার মধ্যে ছিল প্রতিযোগিতার প্রস্তুতি, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে পরাজিত করা এবং 'খেলো ইন্ডিয়া' প্রকল্পের সাফল্য। প্রধানমন্ত্রী মোদী এই আলোচনা পর্বটি শেষ করেন এই বার্তা দিয়ে: "জো খেলেগা, ও খিলেগা"।
August 10, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী মোদী আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বকে কৌতূহল, সাহস ও উদ্ভাবনী মানসিকতা নিয়ে গ্রহণ করার আহ্বান জানান। তিনি তরুণদের নতুন সুযোগ কাজে লাগাতে, গবেষণায় মনোনিবেশ করতে এবং ‘বিকশিত ভারত’ গড়ার পথে ভারতের যাত্রায় অবদান রাখার আহ্বান জানান।
August 08, 2026
শেয়ার
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেন। তিনি এই অভিযানের মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যুবসমাজকে মাদকের মারাত্মক অভিশাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করাই এর লক্ষ্য। যুবসমাজকে ভারতের ‘অমৃত প্রজন্ম’ হিসেবে অভিহিত করে তিনি মাদক অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং তাদের এই ফাঁদ থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন যে, আজ যে
August 02, 2026
শেয়ার
প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর তালিকায় ধারাবাহিকভাবে স্থান করে নেওয়ার জন্য মহীশূর শহরের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পেছনে তরুণদের বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা দেশের জন্য স্বামী বিবেকানন্দের সুদূরপ্রসারী ও মহান স্বপ্ন
August 01, 2026
শেয়ার