চীনের হ্যাংঝাউতে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ পুরুষদের ৫ হাজার মিটার টি ১১ প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য অঙ্কুর ধামাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“পুরুষদের ৫ হাজার মিটার টি ১১ প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য অঙ্কুর ধামাকে আন্তরিক অভিনন্দন। তাঁর অসাধারণ ক্রীড়া নৈপূণ্য আমাদের দেশকে গর্বিত করেছে। আগামীদিনেও তিনি যেন নতুন সাফল্য অর্জন করতে পারেন!”
Heartiest congratulations to @AnkurAthlete on the exceptional Gold Medal win in Men's 5000m T11. His remarkable performance was awe-inspiring and has made our nation proud. May he continue to chase new horizons! pic.twitter.com/HSEgjVXito
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


