প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সাম ওয়ারিয়র্স-এর ব্র্যান্ড নিউ সংস্করণটি এখানে রয়েছে, সাম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে ভাষণে এর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আপনি এটি এখানে (https://amzn.to/3eaYOHH) বা এখান (https://bit.ly/3eeUVl8) থেকে প্রিঅর্ডার করতে পারবেন।

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা 'এক্সাম ওয়ারিয়র্স' বইয়ের প্রথম সংস্করণে ছিল জীবন, পরীক্ষা এবং আরও অনেক কিছু বিষয়ে তাঁর অনুপ্রেরণামূলক চিন্তা-ভাবনা। এটি এমন একটি পরিবেশ তৈরি করার প্রচেষ্টা ছিল, যেখানে জ্ঞান অর্জনের ওপর বেশি জোর দেওয়া হয়ে এবং স্কোরকার্ডের চেয়ে শিক্ষার গুরুত্ব বেশি।

এই বইটির স্পর্শ বর্ণমালাভিত্তিক বা ব্রেইল সংস্করণ সহ বেশ কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছিল। ছাত্র-ছাত্রী, পিতা-মাতা এবং শিক্ষকরা উষ্ণভাবে স্বাগত জানানোয় প্রথম সংস্করণটি বেস্টসেলারে পরিণত হয়েছে।

গত তিন বছরে প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে যুক্ত বহু মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁরা তাঁদের অনেক ইনপুট, দৃষ্টিভঙ্গি এবং পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে মহামারী আঘাত হানার পরে এবং শিক্ষা ক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্নতি করতে হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্সাম ওয়ারিয়র্স'-এর নতুন সংস্করণ লেখার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।

'এক্সাম ওয়ারিয়র্স'-এর নতুন সংস্করণে মানসিক স্বাস্থ্য, লক্ষ্য নির্ধারণ, ক্লাসরুমের বাইরে আরও অনেক কিছু যুক্ত করা হয়েছে।

পিতামাতার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারের মধ্যে প্রযুক্তির ভূমিকা, উত্সাহ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুনিশ্চিতকরণ এবং আরও অনেক কিছু নিয়ে লিখেছেন।

'এক্সাম ওয়ারিয়র্স' বইটির প্রথম সংস্করণে প্রতিটি ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপ প্রতিটি বিষয়ের সাথে যুক্ত থাকায় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। নতুন সংস্করণে আরও এমন ক্রিয়াকলাপ যুক্ত করা হয়েছে এবং সেগুলি নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপের এক্সাম ওয়ারিয়র্স মডিউলের সাথেও সংহত রয়েছে।

অ্যাপের এক্সাম ওয়ারিয়র্স মডিউল বইটিতে একটি প্রযুক্তিগত-সামাজিক মাত্রা সরবরাহ করে।

এক্সাম ওয়ারিয়র্স-এর ব্র্যান্ড নিউ সংস্করণটি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আপনি এটি এখানে (https://amzn.to/3eaYOHH) বা এখান (https://bit.ly/3eeUVl8) থেকে প্রিঅর্ডার করতে পারবেন। 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Odisha’s Dhenkanal farmers export 3 tonne of mango to London

Media Coverage

Odisha’s Dhenkanal farmers export 3 tonne of mango to London
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 মে 2026
May 14, 2026

Kisan Kalyan to Viksit Bharat: PM Modi Delivers Jobs, Markets & Dignity Across Rural and Industrial India