প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে সিধিতে বাস দুর্ঘটনায় জীবনহানিতে শোক প্রকাশ করেছেন। তিনি, জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়ের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে বলা হয়েছে;
“মধ্যপ্রদেশে সিধিতে বাস দুর্ঘটনা মর্মান্তিক। দুঃখের এই সময়ে নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মধ্যপ্রদেশ সরকার সব ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকম সহায়তা দিচ্ছে।”
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মধ্যপ্রদেশে দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়ের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হবে।
The bus accident in Sidhi, MP is anguishing. In this sad hour, my thoughts are with those who have lost their loved ones. I wish the injured a quick recovery. The MP Government is providing all possible assistance to all those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 25, 2023


