প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-এ অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২২-এ পুরুষদের +৯২ কেজি বক্সিং-এ ব্রোঞ্জ পদক জয়ী নরেন্দর বেরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“+৯২ কেজি বক্সিং-এ ব্রোঞ্জ পদক জয়লাভ করার জন্য নরেন্দর বেরওয়ালকে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও তাঁর সাফল্য কামনা করি। আগামীদিনে দেশ এভাবেই তাঁর জন্য গর্ববোধ করুক!”
Heartiest congratulations to @berwal_narender for the well-deserved Bronze Medal in Boxing +92kg event. My best wishes to him for his endeavours ahead. May he keep making India proud! pic.twitter.com/LucjginfXi
— Narendra Modi (@narendramodi) October 3, 2023


