মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকতে ক্লিনাথন আয়োজন সংক্রান্ত ডা. জিতেন্দ্র সিং-এর এক ট্যুইট সকলের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাগ করে নিয়েছেন। তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন। ক্লিনাথন-এ জনগণের অংশগ্রহণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –
“দারুণ ব্যাপার ... যাঁরা এই উদ্যোগে যুক্ত হয়েছেন তাঁরা প্রশংসার দাবিদার।
ভারতের দীর্ঘ এবং সুন্দর সমুদ্র সৈকত রয়েছে এবং আমাদের সমুদ্রতটকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Commendable...I appreciate all those involved in this effort.
— Narendra Modi (@narendramodi) September 12, 2022
India is blessed with a long and beautiful coastline and it is important we focus on keeping our coasts clean. https://t.co/mxMTUNLYNC


