প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসাধারণকে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ।
যোগ সংক্রান্ত কয়েকটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন;
“যোগ শারীরিক শক্তি ও মনের প্রশান্তি বাড়াতে সাহায্য করে । আসুন, সুস্থ জীবনযাপনের জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যোগকে অন্তর্ভুক্ত করি । কয়েকটি আসনের নমুনা সম্বলিত ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ।”
योग शरीर की शक्ति और मन की शांति दोनों को बढ़ाता है। आइए, स्वस्थ जीवन के लिए इसे हम अपनी दिनचर्या का हिस्सा बनाएं। विभिन्न आसनों के कुछ वीडियो आपके लिए साझा कर रहा हूं।https://t.co/Ptzxb88JCn
— Narendra Modi (@narendramodi) June 17, 2023


