Infinity Campus is a state-of-the-art facility spread across 200,000 square feet workspace
Campus to Boost India’s Private Space Capabilities through designing, developing, integrating and testing multiple launch vehicles
PM to also unveil Vikram-I: Skyroot’s first orbital rocket

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ নভেম্বর সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয় স্টার্ট-আপ স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন। তিনি কক্ষপথে উপগ্রহ স্থাপনে সক্ষম স্কাইরুট-এর প্রথম রকেট বিক্রম-১-এর উন্মোচনও করবেন।

অত্যাধুনিক এই ক্যাম্পাস গড়ে উঠবে ২ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে। সেখানে বিভিন্ন ধরনের উৎক্ষেপণযানের নকশা, নির্মাণ ও পরীক্ষণের কাজ হবে। প্রতি মাসে একটি রকেট তৈরি হবে এখানে।

স্কাইরুট হল মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা। প্রতিষ্ঠাতা পবন চন্দনা এবং ভরত ঢাকা আইআইটি-র প্রাক্তনী এবং ইসরো-র প্রাক্তন বিজ্ঞানী। পরে তাঁরা ব্যবসায়িক উদ্যোগে সামিল হয়েছেন। ২০২২-এর নভেম্বরে স্কাইরুট তাদের প্রথম রকেট ‘বিক্রম-এস’কে মহাকাশে পাঠায়। তবে, তাদের কক্ষপথে পৌঁছতে সক্ষম প্রথম রকেট হল ‘বিক্রম-১’।

বিগত কয়েক বছর ধরে সরকারের সংস্কারমূলক পদক্ষেপের সুবাদে মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে এখন বেশ কয়েকটি বেসরকারি সংস্থা কাজ করে চলেছে। মহাকাশ শক্তি হিসেবে আন্তর্জাতিক আঙিনায় ভারতের নেতৃস্থানীয় ভূমিকা অর্জনের লক্ষ্যে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
APEDA Facilitates First Export Of Premium Areko Cherries And Scentrose Plums From J&K To Singapore

Media Coverage

APEDA Facilitates First Export Of Premium Areko Cherries And Scentrose Plums From J&K To Singapore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 জুলাই 2026
July 19, 2026

Exports Booming, Skies Opening, Energy Transforming — PM Modi’s India in Full Flight