ভারত ও মরিশাসের মধ্যে যে বিশেষ ও অনন্য সম্পর্ক রয়েছে, তার উপর জোর দিয়ে দুই নেতা উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে যৌথভাবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন
দুই নেতা দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদারিত্ব এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন
একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী রামগুলাম সর্বাত্মকভাবে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রশংসা করেন
প্রধানমন্ত্রী শ্রী মোদী ‘প্রতিবেশী প্রথম’ এবং ‘ভিশন মহাসাগর’ – এর সঙ্গে সঙ্গতিপূর্ণ মরিশাসের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 
ভারত ও মরিশাসের মধ্যে যে বিশেষ ও অনন্য সম্পর্ক রয়েছে, তার উপর জোর দিয়ে দুই নেতা উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে যৌথভাবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
উন্নয়ন, অংশীদারিত্ব, ক্ষমতা বৃদ্ধি, সামগ্রিক নিরাপত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং মানুষে মানুষে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তাঁরা। 
একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী রামগুলাম সর্বাত্মকভাবে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রশংসা করেন। 
প্রধানমন্ত্রী শ্রী মোদী ‘প্রতিবেশী প্রথম’ এবং ‘ভিশন মহাসাগর’ – এর সঙ্গে সঙ্গতিপূর্ণ মরিশাসের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রী মোদী ভারত সফরের জন্য মরিশাসের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। উভয় নেতাই যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত ব্যক্ত করেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 অগাস্ট 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi