প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি শ্রী নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর পর সাইপ্রাসের রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। এর আগে গতকাল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বিমান বন্দরে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির বিশেষ এই উদ্যোগের মাধ্যমে দুটি দেশের পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন পাওয়া যায়। 

ভারত ও সাইপ্রাসের মধ্যে সম্পর্ক এক অভিন্ন মূল্যবোধের ওপর গড়ে উঠেছে বলে উভয় নেতা অভিমত প্রকাশ করেন। তাঁরা দুটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানান। গত এপ্রিল মাসে পহলগাঁও-এ নৃশংস জঙ্গি হামলার কড়া নিন্দা জানানোয় প্রধানমন্ত্রী সাইপ্রাসকে ধন্যবাদ জানান। সাইপ্রাস, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুটি দেশের অঙ্গীকার প্রতিফলিত। প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ সাইপ্রাসের বিষয়ে ভারতের সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের এক্তিয়ারের মধ্যে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে সাইপ্রাস প্রশ্নে এক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত।

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও গবেষণা, সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দু-দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং ফিনটেক, স্টার্টআপ, প্রতিরক্ষা শিল্প, যোগাযোগ ব্যবস্থাপনা, উদ্ভাবন, ডিজিটাইজেশন ও কৃত্রিম মেধার মতো ক্ষেত্রে নতুন নতুন সুযোগকে কাজে লাগানোর জন্য সহযোগিতামূলক যে প্রকল্পগুলি চলছে, দুই নেতা সেগুলির পর্যালোচনা করেছেন। বিভিন্ন কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে উভয় পক্ষই ৫ বছরের জন্য একটি পরিকল্পনা করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। সন্ত্রাসবাদ, মাদক ও অস্ত্রশস্ত্র চোরাচালানের মতো বিষয়ে তাৎক্ষণিক তথ্য বিনিময়, সাইবার ও সমুদ্র পথে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার জন্য একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় আলাপ-আলোচনা শুরুর বিষয়ে দুই দেশই সহমত পোষণ করেছে। জানুয়ারি মাসে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচির বিষয়ে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন। এরফলে প্রতিরক্ষা ক্ষেত্রে দুটি দেশের মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠবে। ভারত-গ্রিস-সাইপ্রাস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল গড়ে তোলার সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানান। এর ফলে দুই দেশের আর্থিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন, তথ্য ও উদ্ভাবন বিনিময়ের মতো ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলার জন্য দুটি দেশের মধ্যে বিমান চলাচল বৃদ্ধি করার বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডরের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বহুস্তরীয় সংস্কারকে বাস্তবায়িত করতে উভয় নেতা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।  রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এবং ভারতের স্থায়ি সদস্যপদের দাবির প্রতি সাইপ্রাস যে সমর্থন জানিয়েছে, প্রধানমন্ত্রী তার জন্য রাষ্ট্রপতি ক্রিস্টোডৌলিডেসকে ধন্যবাদ জানান। পশ্চিম এশিয়া ও ইউরোপে চলমান সংঘাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। 

মি:  ক্রিস্টোডৌলিডেসকে প্রধানমন্ত্রী ভারত সফরে আমন্ত্রণ জানান। শ্রী মোদীর  সফরকালে নিকোশিয়া বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান স্টাডিজ আইসিসিআর চেয়ার-এর প্রসঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে ভারত-সাইপ্রাস অংশীদারিত্বের বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এই ঘোষণাপত্রটি দেখার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করুন। 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'

Media Coverage

'BRICS 2026 becomes major Bharat achievement for PM Narendra Modi'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 15 সেপ্টেম্বর 2026
September 15, 2026

A Mandate of Performance: Civic Wins, IPO Surge and Neighbourly Power Reflect Faith in PM Modi’s Leadership