প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১২ নভেম্বর) বারানসীতে ৩৪ কিলোমিটার দীর্ঘ দুটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই মহাসড়ক নির্মাণে খরচ হয়েছে ১ হাজার ৫৭১ কোটি ৯৫ লক্ষ টাকা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রী রাম নায়েক; কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক তথা জাহাজ চলাচল, জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারানসীর রিং রোড তিরহা, হার্দুয়া-তে সোমবার অপরাহ্নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ প্রথম পর্যায়ের বারানসী রিং রোড নির্মাণে খরচ হয়েছে ৭৫৯ কোটি ৩৬ লক্ষ টাকা। অন্যদিকে, চারলেন-বিশিষ্ট ১৭.২৫ কিলোমিটার দীর্ঘ বাবতপুর – বারানসী সড়ক নির্মাণে খরচ হয়েছে ৮১২ কোটি ৫৯ লক্ষ টাকা। ৫৬ নম্বর জাতীয় মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি।

বিমানবন্দরগামী বাবতপুর মহাসড়ক বারানসীকে বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। এই মহাসড়কটি জাউনপুর, সুলতানপুর ও লক্ষ্ণৌ পর্যন্ত যাবে। এই মহাসড়কে হারুয়া-তে একটি উড়ালপুল এবং তারনা-তে একটি রেল ওভার ব্রিজ রয়েছে, যার দরুণ বারানসী থেকে বিমানবন্দরে যাওয়ার সময় অনেকটাই হ্রাস পাবে। এর ফলে, বারানসীর মানুষের পাশাপাশি এই শহরে আগত পর্যটকরাও অনেক উপকৃত হবেন।

লক্ষ্ণৌ থেকে বারানসী পর্যন্ত বিস্তৃত ৫৬ নম্বর জাতীয় সড়কের নবনির্মিত রিং রোড অংশটিতে দুটি রেল ওভার ব্রিজ এবং একটি উড়ালপুল রয়েছে। এই সড়কের ফলে বারানসী শহরকে এড়িয়ে সফর করা যাবে এবং শহরের যানজটও অনেক কমবে। একই সঙ্গে, সড়ক সফরের সময় হ্রাস পাবে এবং জ্বালানি সাশ্রয় হবে। এই এলাকায় দূষণের পরিমাণও কমবে। বৌদ্ধ ধর্মানুরাগীদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান সারনাথে পৌঁছানো এই সড়কের দরুণ আরও সহজ হয়ে উঠবে।

এই দুই মহাসড়কের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধি পাবে। পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন জায়গার সঙ্গে বারানসী শহরের যোগাযোগ স্থাপনে একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের কাজ চলছে। এই মহাসড়ক প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য ২ হাজার ৮৩৩ কিলোমিটার। এগুলি নির্মাণে খরচ ধরা হয়েছে ৬৩ হাজার ৮৮৫ কোটি টাকা।

প্রধানমন্ত্রী বারানসীতে গঙ্গানদীর ওপর নির্মিত একটি অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। জাতীয় ১ নম্বর জলপথে (গঙ্গানদী) যে চারটি এ ধরণের টার্মিনাল গড়ে তোলা হচ্ছে, এটি তার অন্যতম। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় এবং বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় এই টার্মিনালগুলি নির্মিত হচ্ছে। বারানসীর পাশাপাশি, সাহেবগঞ্জ, হলদিয়া ও গাজিপুরে অন্য তিনটি টার্মিনাল তৈরির কাজ চলছে। এই প্রকল্পের ফলে গঙ্গানদীতে পণ্যবাহী বাণিজ্যিক জলযান পরিষেবা অনেকাংশে বৃদ্ধি পাবে।

এছাড়াও, প্রধানমন্ত্রী স্বাধীনোত্তরকালে ভারতের প্রথম পণ্যবাহী কন্টেনার-বিশিষ্ট অভ্যন্তরীণ জলযানটিকে সেখানে স্বাগত জানাবেন। এই কন্টেনারটিতে খাদ্য ও পানীয় নির্মাতা পেপসিকো সংস্থার পণ্যসামগ্রী গত সপ্তাহে কলকাতা থেকে বারানসীর উদ্দেশে যাত্রা শুরু করে।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 জুন 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi