হিমাচল প্রদেশ হল দেবভূমি এবং সাহসিকতার স্থান: প্রধানমন্ত্রী মোদী
হিমাচল প্রদেশ সরকার পরবর্তী প্রজন্মের পরিকাঠামোর ওপর বিশেষ নজর দিচ্ছে। সড়ক, রেল, বিদ্যুৎ, সৌরশক্তি এবং পেট্রোলিয়াম ক্ষেত্রে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে পরিকাঠামো উন্নয়নের কাজ চলেছে: প্রধানমন্ত্রী মোদী
যাঁদের লুঠ করার অভ্যেস রয়েছে, তাঁরাই এখন দেশের 'চৌকিদার'কে ভয় পাচ্ছেন: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশের ধরমশালায় রাজ্য সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জন আভার সমাবেশে ভাষণ দিলেন। সমাবেশে আসার আগে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মসূচির ওপর একটি প্রদর্শনী ঘুরে দেখেন। এইসব কর্মসূচির সুবিধা-প্রাপকদের সঙ্গেও তিনি কথা বলেন।

পরে, এক জনসভায় ভাষণ দিয়ে তিনি হিমাচল প্রদেশকে ‘দেবভূমি’ এবং সাহসিকতার স্থান বলে প্রশংসা করেন। তিনি স্মরণ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে এই রাজ্যের বিশেষ সম্পর্কের কথা। গত এক বছরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যের সর্বত্র, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছনোর যে উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন যে, হিমাচল প্রদেশ সরকার পরবর্তী প্রজন্মের পরিকাঠামোর ওপর বিশেষ নজর দিচ্ছে। সড়ক, রেল, বিদ্যুৎ, সৌরশক্তি এবং পেট্রোলিয়াম ক্ষেত্রে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে পরিকাঠামো উন্নয়নের কাজ চলেছে বলে তিনি মন্তব্য করেন।

হিমাচল প্রদেশের পর্যটনের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে আলোচনা করেন। এই প্রসঙ্গে তিনি জানান, ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে ৭০ লক্ষ বিদেশি পর্যটক ভারত ভ্রমণে এসেছিলেন, ২০১৭-তে তা বেড়ে ১ কোটি হয়েছে। অনুরূপভাবে, ভারতে অনুমোদিত হোটেলের সংখ্যা ২০১৩-র ১ হাজার ২০০ থেকে বেড়ে বর্তমানে তা ১ হাজার ৮০০ হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন যে, ৪০ বছর ধরে আমাদের প্রাক্তন সেনাকর্মীরা ‘এক পদ, এক পেনশন’ – এর দাবি করে আসছেন। তাঁর সরকার ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত সমগ্র বিষয়টি এবং প্রয়োজনীয় অর্থের যোগানের কথা ভাবা হয়। এরপরই প্রাক্তন সেনাকর্মীদের জন্য ‘এক পদ এক পেনশন’ – এর নীতি রূপায়ণ করা হয়।

প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের মানুষের পরিচ্ছন্নতা বোধের জন্য তাঁদের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, ঐ রাজ্যের নাগরিকরা স্বচ্ছতাকে তাঁদের সংস্কৃতির অঙ্গ হিসাবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন ক্ষেত্রেও এই সংস্কৃতির ভালো প্রভাব পড়বে।

 

 

প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি বিরোধী উদ্যোগ বিষয়ে ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর কর্মসূচি রূপায়ণের মাধ্যমে দুর্নীতিতে লাগাম পরানো গেছে এবং প্রায় ৯০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 জুলাই 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win