জর্ডনের মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা বিন আল হুসেনের আমন্ত্রণে ১৫-১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে জর্ডন সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে জর্ডনের রাজার সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। ভারত ও জর্ডনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দৃঢ়প্রতিজ্ঞ দুই দেশ। 


সফরের দ্বিতীয় পর্যায়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদ আলির আমন্ত্রণে ১৬-১৭ ডিসেম্বর ঐ দেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম ইথিওপিয়া সফর। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি, গ্লোবাল সাউথ নিয়েও তাঁদের মধ্যে কথা হবে। 


সফরের শেষ পর্বে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে ১৭-১৮ ডিসেম্বর ঐ দেশ সফর করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী শ্রী মোদী এই নিয়ে দ্বিতীয়বার ওমান সফরে যাচ্ছেন। দুই দেশের শতাব্দী প্রাচীন বন্ধুত্বকে আরও মজবুত করার পাশাপাশি, বাণিজ্যিক সম্পর্ক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হবে। এই বছর ভারত ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্ণ হ’ল। প্রধানমন্ত্রীর সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, সুরক্ষা, প্রযুক্তি, কৃষি, সাংস্কৃতিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করবেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জুন 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth