Today when India is moving towards becoming a developed nation, the participation of Bengal is both expected and essential: PM
With this intention, the Central Government is continuously giving new impetus to infrastructure, innovation and investment here: PM
Bengal's development is the foundation of India's future: PM
This city gas distribution project is not just a pipeline project, it is an example of doorstep delivery of government schemes: PM
We are moving towards an India where energy is cheap, clean and easily available: PM

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সুকান্ত মজুমদারজি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি, আলিপুর দুয়ারের জনপ্রিয় সাংসদ ভাই মনোজ টিগ্‌গাজি, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং আমার বাংলার ভাই ও বোনেরা!
আলিপুর দুয়ারের এই ঐতিহাসিক ভূমি থেকে বাংলার মানুষকে আমার নমস্কার!
আলিপুর দুয়ারের এই ভূমি কেবলমাত্র সীমান্ত দ্বারাই যুক্ত নয়, সংস্কৃতির মাধ্যমেও জড়িত। একদিকে ভুটান সীমান্ত, অন্যদিকে আসামের অভিনন্দন, একদিকে জলপাইগুড়ির সৌন্দর্য্য আরেকদিকে কোচবিহারের গর্ব। আজ এই সমৃদ্ধ ভূমিতে আপনাদের সকলের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে আমার।

বন্ধুগণ,
দেশ যখন আজ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন বাংলার অংশীদারিত্ব প্রত্যাশিত ও অপরিহার্য। এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এখানে অবিরাম পরিকাঠামো, উদ্ভাবন ও বিনিয়োগে নতুন গতি সঞ্চার করছে। বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। আজ দেশের সেই ভিতে আরও একটি মজবুত ইঁট যুক্ত করার দিন। কিছুক্ষণ আগে আমি এই মঞ্চ থেকেই আলিপুরদুয়ার ও কোচবিহারে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশান প্রকল্পের শুভ সূচনা করেছি। এই প্রকল্পের সাহায্যে ২.৫ লক্ষেরও বেশি বাড়িতে স্বচ্ছ, নিরাপদ ও সস্তায় পাইপলাইন মারফৎ গ্যাস সরবরাহ হবে। এর ফলে, কেবলমাত্র রান্নাঘরের জন্য সিলিন্ডার কেনার চিন্তা দূর হবে তাই নয়, পরিবারগুলিতে সুরক্ষিত গ্যাস সরবরাহও করা হবে। এর পাশাপাশি, সিএনজি সেন্টার নির্মাণের জন্য স্বচ্ছ জ্বালানীর সুবিধাও বিস্তার করা হচ্ছে। এর ফলে, অর্থ সাশ্রয় হবে, সময় বাঁচবে, পরিবেশ রক্ষাও হবে। আমি আলিপুরদুয়ার ও কোচবিহারের জনগণকে এই নতুন সূচনার জন্য অভিনন্দন জানাই। সিটি গ্যাস ডিস্ট্রিবিউশানের এই প্রকল্প কেবলমাত্র একটি পাইপলাইন প্রকল্প নয়, এটি সরকারি প্রকল্প বাড়ির দরজায় হাজির করার এক অনন্য উদাহরণ। 

 

বন্ধুগণ,
বিগত কয়েক বছরে ভারত শক্তি ক্ষেত্রে যে উন্নতি করেছে, তা অভূতপূর্ব। বর্তমানে আমাদের দেশ গ্যাস-নির্ভর অর্থনীতির দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০১৪ সালের আগে দেশের ৬৬টি জেলায় সিটি গ্যাসের সুবিধা ছিল। বর্তমানে ৫৫০টিরও বেশি জেলায় এই সিটি গ্যাস  নেটওয়ার্ক পৌঁছে গেছে। এই নেটওয়ার্ক এখন আমাদের গ্রাম ও ছোট ছোট শহরেও পৌঁছে যাচ্ছে। লক্ষ লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে। সিএনজি-র দরুন জনপরিবহণেও পরিবর্তন এসেছে। এরফলে, পরিবেশ দূষণ কমছে, দেশবাসীর স্বাস্থ্যও সুরক্ষিত থাকছে এবং অর্থ সাশ্রয়ও হচ্ছে। 

বন্ধুগণ,
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে এই পরিবর্তনে আরও গতি সঞ্চার হচ্ছে। আমাদের সরকার ২০১৬ সালে এই প্রকল্পের সূচনা করেছিল। এটি দেশের কোটি কোটি গরীব বোনেদের জীবন সহজ করেছে। এরফলে, মহিলারা ধোঁয়া থেকে মুক্ত হয়েছেন। তাঁদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হ’ল – বাড়ির রান্নাঘরে সম্মানজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৪ সালে আমাদের দেশে ১৪ কোটিরও কম এলপিজি সংযোগ ছিল। বর্তমানে এই সংখ্যা ৩১ কোটিরও বেশি। অর্থাৎ প্রতি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার যে স্বপ্ন ছিল, তা এখন সফল হচ্ছে। আমাদের সরকার এজন্য দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস বিতরণ নেটওয়ার্ককে মজবুত করেছে। এজন্য সমগ্র দেশে এলপিজি বিতরণকারীর সংখ্যাও বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। ২০১৪ সালের আগে দেশে ১৪ হাজারেরও কম এলপিজি বিতরণকারী ছিলেন। বর্তমানে এই সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজারের বেশি। দেশের বিভিন্ন গ্রামে এখন সহজেই গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

 

বন্ধুগণ,
আপনারা সকলে উর্জা গঙ্গা প্রকল্পের সঙ্গে পরিচিত। এই প্রকল্প গ্যাস-নির্ভর অর্থ ব্যবস্থার লক্ষ্যে এক বিপ্লব সৃষ্টিকারী পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের সাহায্যে পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্ত করার কাজ চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের অনেক রাজ্যেই পাইপলাইনের সাহায্যে গ্যাস পৌঁছচ্ছে। ভারত সরকারের এইসব প্রচেষ্টা শহর বা গ্রাম সর্বত্রই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। পাইপলাইন বসানো থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত প্রতিটি স্তরেই কর্মসংস্থান বেড়েছে। গ্যাস-নির্ভর শিল্প ক্ষেত্রও এর ফলে মজবুত হয়েছে। আমরা বর্তমানে এমন এক ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছি, যেখানে জ্বালানী সস্তা, স্বচ্ছ ও সুলভ হবে। 

 

বন্ধুগণ,
পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের এক বড় কেন্দ্র। বিকশিত ভারতের স্বপ্ন বাংলার উন্নয়ন ছাড়া সম্ভব নয়। একথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বিগত ১০ বছরে এখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ শুরু করেছে। পূর্বা এক্সপ্রেসওয়ে বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের আধুনিকীকরণ কিংবা কলকাতা মেট্রোর বিস্তার অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণ বা ডুয়ার্সের পথে নতুন ট্রেন চলাচল সব ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নের জন্য যথাসম্ভব প্রয়াস চালিয়েছে। আজ এই যে প্রকল্প শুরু হয়েছে, তাও কেবলমাত্র একটি পাইপলাইন নয়, উন্নয়নের জীবনরেখা। আপনাদের জীবনযাপন সহজ করা ও আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের পশ্চিমবঙ্গ বিকশিত হওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলুক – এই কামনার সঙ্গে আমি আরও একবার এইসব সুবিধার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। পাঁচ মিনিট পর, আমি এইখানে একটি খোলা মঞ্চে যাব। আপনারা আমার কাছ থেকে অনেক কথা শুনতে চান, সেসব কথা বলার জন্য ঐ মঞ্চ বেশি উপযুক্ত হবে। এজন্য বাকি কথা আমি সেখানেই বলব পাঁচ মিনিট পর। এই অনুষ্ঠানের জন্য এটুকুই যথেষ্ট। উন্নয়নের এই যাত্রায় আপনারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলুন।
অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity

Media Coverage

From welfare to opportunity: How DPI 2.0 and AI will unlock India’s productivity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
State Visit of Prime Minister to Seychelles
June 28, 2026

As part of Prime Minister Shri Narendra Modi’s State Visit to Seychelles from 27-29 June 2026, Prime Minister and the President of Seychelles, H.E. Dr. Patrick Herminie today held official talks at the State House in Victoria, Mahe.

The talks covered the full spectrum of bilateral relations, with the leaders agreeing to further strengthen cooperation in health, education, capacity building, digital transformation, sustainable development, social infrastructure, renewable energy, maritime security and defence. They also exchanged views on regional and global developments, including challenges in the Indian Ocean region, such as illegal fishing, drug trafficking and piracy. Both leaders expressed satisfaction at the progress made in the implementation of projects and initiatives under the Special Economic Package announced by India. Prime Minister reaffirmed India’s commitment to supporting the development priorities of Seychelles and to further deepen the close and enduring partnership between the two countries.

Following the official talks, both leaders released a joint commemorative logo marking 50 years of the establishment of diplomatic relations between the two countries. Several MoUs/agreements in the fields of Capacity Building, UPI, Health, Agriculture, Shipping, Space, Extradition and Line of Credit were exchanged thereafter. The amount of the Line of Credit stands at INR 1250 crores. The full list of MoUs/agreements may be seen here [link]. In addition, several announcements in the fields of food security, infrastructure, health, vocational training, maritime security and defence were made in support of the development needs of Seychelles. The details of these announcements may be seen here [link]. Seychelles also announced that it is joining the Coalition for Disaster Resilient Infrastructure [CDRI].

Later in the day, Prime Minister addressed an Extraordinary Sitting of the National Assembly of Seychelles, becoming the first Indian Prime Minister to do so. In his address, he highlighted the historical bonds of friendship between India and Seychelles and underscored the shared values of democracy, rule of law and people-centric governance that guide the two countries. He noted that mutual trust and close cooperation have shaped a robust partnership spanning development cooperation, maritime security, technology, innovation, health and capacity building. Prime Minister also called for enhanced parliamentary exchanges between the two democracies. The full address of Prime Minister may be seen here [link]

The Leader of Opposition of Seychelles, H.E. Mr. Bernard Georges, also called on Prime Minister. The two leaders discussed India-Seychelles bilateral ties and conveyed their strong support to further build the special friendship between the two countries.