সেদেশের প্রধানমন্ত্রী মিঃ মরিসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী মিঃ টনি অ্যাবটকে তাঁদের সুদক্ষ নেতৃত্বদানের জন্য শ্রী মোদী ধন্যবাদ জানিয়েছেন
অল্প সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এই চুক্তি পারস্পরিক আস্থার গভীরতাকেই প্রতিফলিত করে
এই চুক্তির ভিত্তিতে সরবরাহ শৃঙ্খলে আমরা আরও ধারাবাহিকতা নিয়ে আসতে সক্ষম হব এবং ভারত - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতায় অবদান রাখতে পারব
এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে ছাত্র-ছাত্রী, পেশাদার ও পর্যটক বিনিময়ে সহায়ক হবে, যা আখেরে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও নিবিড় করবে
আসন্ন বিশ্বকাপ ফাইনাল প্রতিযোগিতার জন্য অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী মরিসন,
 
অস্ট্রেলিয়া ও ভারতের বাণিজ্যমন্ত্রীরা,
 
এবং দুই দেশের সমস্ত বন্ধু, যাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন,
 
নমস্কার!
 
এক মাসেরও কম সময়ে আজ আমার বন্ধু স্কটের সঙ্গে তৃতীয়বার মুখোমুখি হয়েছি। আমাদের মধ্যে গত সপ্তাহে ভার্চুয়াল শিখর সম্মেলনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে সময় আমরা অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি সম্পর্কে যত দ্রুত সম্ভব বোঝাপড়ায় পৌঁছোনোর জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত যে, আজ এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। অসাধারণ এই সাফল্যের জন্য আমি দুই দেশের বাণিজ্যমন্ত্রী ও তাঁদের আধিকারিকদের আন্তরিক অভিনন্দন জানাই। 
 
আমি বিশেষ ভাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী মিঃ মরিসনের বাণিজ্যদূত মিঃ টনি অ্যাবটকে অভিনন্দন জানাই। তাঁর প্রয়াসের ফলেই চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। 
বন্ধুগণ,
 
অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষর দুই দেশের পারস্পরিক আস্থাকেই প্রতিফলিত করে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নিঃসন্দেহে এটি একটি সন্ধিক্ষণ। আমাদের দুই দেশের অর্থ ব্যবস্থায় এমন অনেক সম্ভাবনা রয়েছে, যা একে অপরের চাহিদা মেটাতে পারে। এই চুক্তির মাধ্যমে অর্থ ব্যবস্থার সুযোগ-সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতে পারবো বলেই আমার বিশ্বাস। 
 
এই চুক্তি ছাত্র-ছাত্রী, পেশাদার এবং পর্যটক বিনিময় ব্যবস্থাকে আরও সরল করে তুলবে। এর ফলে, দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। আমি আরও একবার ভারত – অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তির সফল বোঝাপড়া সম্পূর্ণ করার জন্য দুই দেশের আধিকারিকদের অভিনন্দন জানাই। 
আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মরিসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। অস্ট্রেলিয়ায় আসন্ন নির্বাচন সফল ভাবে আয়োজন করার জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। আগামীকাল বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা। 
 
নমস্কার!
Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Hails Indian Women's Football Team On SAFF Championship 2026 Win: 'Will Encourage More Youngsters'

Media Coverage

PM Hails Indian Women's Football Team On SAFF Championship 2026 Win: 'Will Encourage More Youngsters'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting the welfare of all living beings and harmony with nature
June 08, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today highlighting that achieving the welfare of all living beings by striking a balance with nature has been the core spirit of our culture.

The Prime Minister noted that with this comprehensive vision, India is continuously moving forward on the path of progress and prosperity today.

The Prime Minister wrote on X:

"प्रकृति के साथ संतुलन बिठाकर समस्त जीवों का कल्याण हो, यही हमारी संस्कृति की मूल भावना रही है। इसी व्यापक दृष्टि से आज भारतवर्ष प्रगति और समृद्धि के पथ पर निरंतर आगे बढ़ रहा है।

यावच्चतस्रः प्रदिशश्चक्षुर्यावत् समश्नुते।
तावत् समैत्विन्द्रियं मयि तद्धस्तिवर्चसम्॥"

May we attain such prosperity that is endowed with the vast expanse of all four directions and the alert awareness of the eyes' vision - where, living in complete harmony with nature, the environment is preserved and the sustainable well-being of all life is ensured.