This budget is the foundation for our journey towards a Viksit Bharat by 2047: PM
This year's budget will give India's Reform Express new energy and new momentum: PM
India is not content with simply being the fastest-growing economy; India wants to become the world's third-largest economy: PM
This year's budget presents an ambitious roadmap to give new momentum to the Make in India and Aatmanirbhar Bharat initiatives: PM
The support that MSMEs have received in this year's budget will give them new strength to grow from local to global: PM
This year's budget is for Yuva Shakti, the provisions made in the budget will nurture leaders, innovators and creators across various sectors: PM
This year's budget prioritises a modern ecosystem of Self-Help Groups created and run by women, the aim is to ensure that prosperity reaches every household: PM
This budget is ambitious and addresses the country's aspirations: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে। 

শ্রী মোদী বলেন, ভারত এখন রিফর্ম এক্সপ্রেসের যাত্রী হয়ে এগিয়ে চলেছে নতুন এক উৎসাহ উদ্দীপনায়। এবারের বাজেট তাতে আরও গতির সঞ্চার করেছে। ছক ভাঙা সংস্কারমুখী এই বাজেট ভারতের সাহসী ও প্রতিভাবান যুবসম্প্রদায়ের উচ্চাকাঙ্খাকে আকাশছোঁয়া করে তুলেছে। এই বাজেট অন্যন্য। এখানে আর্থিক ঘাটতি কমানোর ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি মুদ্রাস্ফীতিকেও নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও বিপুল মূলধনী ব্যয় এবং উন্নয়ন নিশ্চিত করছে এবারে বাজেট। 

প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকাকে শক্তিশালী করবে এই বাজেট। দেশের ১৪০ কোটি নাগরিকরা দ্রুততম উন্নয়নশীল অর্থনীতিতেই আর সন্তুষ্ট নন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে অবিচল। এদেশের লক্ষ লক্ষ মানুষের সংকল্প সেটিই। আস্থাশীল এক গণতান্ত্রিক অংশীদার এবং উন্নতমানের পণ্য সামগ্রী সরবরাহকারী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা ক্রমশ প্রসারিত হচ্ছে। সম্প্রতি ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হয়েছে। দেশের যুবসম্প্রদায় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে। বাজেটে প্রস্তাবিত পদক্ষেপগুলি সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। 

 

শ্রী মোদী বলেছেন, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো উচ্চাকাঙ্খী উদ্যোগকে ত্বরান্বিত করতে এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে। বায়োফার্মা শক্তি মিশন, সেমি কন্ডাক্টর মিশন ২.০, বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন প্রকল্প, বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ করিডোর গঠন, উন্নত প্রযুক্তির সরঞ্জাম তৈরির যন্ত্রাংশ উৎপাদনে উৎসাহদান এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে শীর্ষ স্থানে প্রতিষ্ঠা করার মতো উদীয়মান বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সহায়তার প্রস্তাব এবারের বাজেটে রয়েছে। এর ফলে, দেশের বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা পূরণ হবে। ক্ষুদ্র এবং হস্ত শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সহায়তা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছোতে সহায়ক হবে। অর্থাৎ লোকাল ফর গ্লোবাল-এর ক্ষমতায়ন হবে। 

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব রাখা হয়েছে। ডেডিকেটেড ফ্রেট করিডোর, জলপথের সম্প্রসারণ, হাইস্পিড রেল করিডোরের মতো প্রকল্পগুলি অন্যতম। এর ফলে, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলির উন্নয়ন হবে। মিউনিসিপাল বন্ডকে আরও জনপ্রিয় করে তোলার মধ্য দিয়ে শহরগুলির আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। এই সমস্ত উদ্যোগগুলি আসলে উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ। 

শ্রী মোদী বলেন, যে কোন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল তার নাগরিকরা। সরকার সাম্প্রতিক বছরগুলিতে নাগরিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীমতী নির্মলা সীতারমন তাঁর ভাষণে এবারের বাজেটকে যুবশক্তির বাজেট বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী শ্রীমতী সীতারমণের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, এই বাজেট বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবক, সৃজনশীল ব্যক্তিত্ব এবং নেতৃত্বদানের ক্ষমতা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে সহায়ক করবে। মেডিকেল হাব গড়ে তোলার মধ্য দিয়ে স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদার ব্যক্তিত্ব তৈরি হবে। অডিও ভিজুয়াল ক্ষেত্রে গেমিং, পর্যটন এবং খেলো ইন্ডিয়া মিশনের মতো নানা ক্ষেত্রের প্রসার ঘটাতে বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। ভারতকে আন্তর্জাতিক স্তরে তথ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কর ব্যবস্থায় নানা ধরনের ছাড়ের প্রস্তাবও রাখা হয়েছে। দেশের যুব সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। পর্যটন শিল্পের প্রসারে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব এবারের বাজেটে থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। উত্তর পূর্ব ভারত এর ফলে উপকৃত হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ক্ষমতায়নের মধ্য দিয়ে সুষম উন্নয়নের ভিত তৈরি হবে। 

 

শ্রী মোদী বলেন, যে কোন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল তার নাগরিকরা। সরকার সাম্প্রতিক বছরগুলিতে নাগরিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীমতী নির্মলা সীতারমন তাঁর ভাষণে এবারের বাজেটকে যুবশক্তির বাজেট বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী শ্রীমতী সীতারমণের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, এই বাজেট বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবক, সৃজনশীল ব্যক্তিত্ব এবং নেতৃত্বদানের ক্ষমতা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে সহায়ক করবে। মেডিকেল হাব গড়ে তোলার মধ্য দিয়ে স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদার ব্যক্তিত্ব তৈরি হবে। অডিও ভিজুয়াল ক্ষেত্রে গেমিং, পর্যটন এবং খেলো ইন্ডিয়া মিশনের মতো নানা ক্ষেত্রের প্রসার ঘটাতে বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। ভারতকে আন্তর্জাতিক স্তরে তথ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কর ব্যবস্থায় নানা ধরনের ছাড়ের প্রস্তাবও রাখা হয়েছে। দেশের যুব সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই বাজেট কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। পর্যটন শিল্পের প্রসারে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব এবারের বাজেটে থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। উত্তর পূর্ব ভারত এর ফলে উপকৃত হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ক্ষমতায়নের মধ্য দিয়ে সুষম উন্নয়নের ভিত তৈরি হবে। 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১০ কোটিরও বেশি মহিলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। বাজেটে মহিলাদের নেতৃত্বাধীন এবং মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে আধুনিক এক ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য, প্রত্যেক পরিবারে যাতে সমৃদ্ধি আসে। প্রতিটি জেলায় ছাত্রীদের জন্য হোস্টেল তৈরির উদ্যোগ এবারের বাজেটে রাখা হয়েছে। এর ফলে, শিক্ষার সুযোগ আরও বেশি করে নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়বে। 

শ্রী মোদী জোর দিয়ে বলেছেন, কৃষি, দুগ্ধ উৎপাদন ও মৎস্য পালনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এই বাজেটে নারকেল, কাজু, কোকো এবং চন্দন কাঠের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। ‘ভারত বিস্তার এআই টুল’ কৃষকদের নিজ নিজ ভাষায় তথ্য প্রদানে সহায়তা করবে। পশুপালন ও মৎস্য পালনে শিল্পোদ্যোগকে উৎসাহিত করতে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে, গ্রামাঞ্চলে আরও বেশি করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যাও বাড়বে। এই বাজেটকে উচ্চাকাঙ্খী এবং দেশের চাহিদা পূরণের বাজেট বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ এবং তাঁর দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম একটি বাজেট পেশ করা হয়েছে, যেখানে গ্রামাঞ্চলের পাশাপাশি কৃষক এবং দরিদ্র মানুষদের কল্যাণকে সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s AI moment: Sarvam turns unicorn at $1.5 billion valuation

Media Coverage

India’s AI moment: Sarvam turns unicorn at $1.5 billion valuation
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Today, the world does not suffer from a shortage of resources; it suffers from a shortage of trust: PM Modi at G7 Summit in Evian, France
June 16, 2026

राष्ट्रपति मैक्रों,
Your Excellencies,

नमस्कार!

G-7 समिट में हमारे गर्मजोशी भरे स्वागत के लिए मैं राष्ट्रपति मैक्रों का हार्दिक आभार व्यक्त करता हूँ।

Friends,

आज का विश्व पहले से कहीं अधिक inter-connected और inter-dependent है। किसी भी देश की ऊर्जा सुरक्षा, खाद्य सुरक्षा, स्वास्थ्य सुरक्षा, साइबर सुरक्षा और आर्थिक समृद्धि केवल उसकी सीमाओं के भीतर तय नहीं होती। Mobility, data, capital, technology, ये सभी हमें आपस में जोड़ते हैं।

ऐसे समय में Partnerships का महत्व स्वाभाविक रूप से बढ़ जाता है। लेकिन साझेदारियाँ तभी सफल होती हैं जब उनके केंद्र में विश्वास हो। आज सबसे महत्वपूर्ण Strategic Asset कोई mineral, technology या market नहीं, बल्कि आपसी विश्वास है।

विश्वास कि टेक्नॉलजी और supply chains को हथियार के रूप में नहीं, global good के लिए इस्तेमाल किया जाएगा। विश्वास कि विकास के अवसर कुछ देशों तक सीमित नहीं रहेंगे। विश्वास कि वैश्विक संस्थान सभी देशों की आकांक्षाओं को पूरा करने में सक्षम होंगे।

Friends,

पिछली सदी में मानवता को दो विश्व युद्धों से गुज़रना पड़ा। अनेक बलिदानों के बाद विश्व समुदाय ने शांति, स्थिरता और समृद्धि की ओर बढ़ने के लिए व्यवस्थाएं विकसित की। इन व्यवस्थाओं का आधार भी trust ही था।

किन्तु अनेक दशकों से, अनेक पीढ़ियों के योगदान से बनाए गए विश्वास को आज चोट पहुँच रही है। कोविड ने हमें आईना दिखाया कि trust और solidarity के दावे कितने खोखले थे।

Today the world does not suffer from a shortage of resources; it suffers from a shortage of trust. And the future of our partnerships depends on building this trust.

अमेरिका के राष्ट्रपति रोनल्ड रेगन ने कहा था: Trust but Verify. यह आज के समय में भी प्रासंगिक है। भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व है कि हम नए युग के अनुरूप trusted rules based order का निर्माण करें।

Friends,

भारत ने सदैव विश्व को एक परिवार के रूप में देखा है। हमारे सभी प्रयास “सर्वजन हिताय, सर्वजन सुखाय” यानि, welfare and happiness for all के मूल सिद्धांत पर आधारित रहे हैं।

भारत का अनुभव दिखाता है कि विकास सबसे अधिक प्रभावी तब होता है जब वह लोगों की आकांक्षाओं से जुड़ा हो। यही सिद्धांत हमारी अंतरराष्ट्रीय साझेदारियों का भी आधार है। इसी सोच के साथ भारत ने International Solar Alliance, Coalition for Disaster Resilient Infrastructure, ग्लोबल बायोफ्यूल्स एलायंस, Mission LiFE, और “एक पेड़ माँ के नाम” जैसी वैश्विक पहलों को आगे बढ़ाया है।

संकट के समय भारत ने First Responder के रूप में सभी देशों की सहायता करना अपना दायित्व समझा है। कोविड महामारी के दौरान भारत ने डेढ़ सौ से अधिक देशों को दवाइयाँ और vaccines उपलब्ध कराईं।

श्रीलंका में cyclone हो, अफगानिस्तान में भूकंप हो, मोज़ाम्बिक में floods हों, या क्यूबा और जमैका में hurricane, भारत ने सदैव "Humanity First" के सिद्धांत पर कार्य किया है। हमारी विकास साझेदारियाँ भी इसी भावना को प्रतिबिंबित करती हैं। हमारे प्रयास पार्टनर देशों में capacity building और कौशल विकास पर केन्द्रित रहे हैं।

भारत का मानना है: The true test of partnership is not what we build for others, but what we enable others to build for themselves.

Friends,

आज ग्लोबल साउथ की विश्व समुदाय से बहुत उम्मीदें हैं। किन्तु उनकी अपेक्षा सहारे की नहीं, साथ की है। वे वैश्विक विकास के लाभार्थी नहीं, उसके भागीदार बनना चाहते हैं।

हमें donor–recipient की सोच से आगे बढ़कर, equal पार्टनर्स के रूप में काम करना होगा। उनके पास-पास नहीं, साथ-साथ चलना होगा। साझेदारी को dependency के बजाय, dignity से जोड़ना होगा। इन प्रयासों से हम भावी पीढ़ियों के सतत विकास की मजबूत नींव रख सकेंगे।

Friends,

अंतरराष्ट्रीय साझेदारियाँ और वैश्विक एकजुटता तभी सार्थक बन सकती हैं, जब हम साझा चुनौतियों का मिलकर समाधान करें। भारत का दृढ विश्वास है कि विश्व के विभिन्न हिस्सों में चल रहे तनावों और युद्धों का स्थायी समाधान dialogue, diplomacy और अंतरराष्ट्रीय सहयोग के मार्ग से ही संभव है।

हम west asia में शांति प्रयासों में हुई प्रगति का स्वागत करते हैं। इस संघर्ष से west asia में हमारे मित्र देशों को जान-माल का नुकसान झेलना पड़ा है। होर्मुज़ स्ट्रेट में maritime ट्रेड में आई बाधा के कारण पूरे विश्व की अर्थव्यवस्था को नुकसान पहुंचा। भारत के कई civilians को जान गंवानी पड़ी। Global maritime ट्रेड के माध्यम से सभी देशों को आपस में जोड़ने वाले नाविकों की सुरक्षा हमारा दायित्व है। हमें यह सुनिश्चित करना होगा कि समुद्री मार्ग सुरक्षित रहें, और Seafarers बिना भय के अपना कार्य कर सकें।

Friends,

भारत इन विषयों पर सभी पार्टनर्स के साथ मिलकर काम करने के लिए पूरी तरह से तैयार है।

बहुत-बहुत धन्यवाद।