প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ংশাসিত অবতরণ মিশনের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপন যানের সফল পরীক্ষায় ইসরোকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতীয় বিমান বাহিনী এবং ডিআরডিও-র সঙ্গে যৌথভাবে ইসরো কর্ণাটকের চিত্র দুর্গে দোসরা এপ্রিল ভোরের দিকে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপন যানের সফল পরীক্ষা করে। ইসরোর ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“এক অসাধারণ দলগত প্রয়াস। এই সাফল্য ভারতের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপন যানে সক্ষমতা অনুধাবনের লক্ষ্যে আরও এক কদম আমাদের এগিয়ে নিয়ে গেল।”
A great team effort. This achievement takes us one step closer to realising an Indian Reusable Launch Vehicle. https://t.co/GvBs2THWwK
— Narendra Modi (@narendramodi) April 2, 2023


