প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের পত্রাতুতে স্বচ্ছ জল সরবরাহের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
ঝাড়খন্ডের পত্রাতুতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি জল পরিশোধন প্রকল্প ও জলাধারস্তম্ভ নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার বিষয়ে হাজারিবাগের সাংসদ শ্রী জয়ন্ত সিনহা-র এক ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“অত্যন্ত প্রশংসনীয় প্রচেষ্টা। স্বচ্ছ জলের জন্য এই ব্যবস্থা ঝাড়খন্ডের পত্রাতুতে আমাদের মা ও বোনেদের জীবন আরও অনেক সহজ করে তুলবে।”
बहुत ही सराहनीय प्रयास! स्वच्छ पानी की यह सुविधा झारखंड में पतरातू की हमारी माताओं और बहनों के जीवन को बहुत आसान बनाने वाली है। https://t.co/NKZw7Inymi
— Narendra Modi (@narendramodi) May 17, 2023


