পবিত্র হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন ভারতের জনজাতি সমাজের অদম্য সাহস এবং অসাধারণ শৌর্যের প্রতি। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ স্মরণ করে প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী – সিদো – কানহু, চাঁদ- ভৈরব এবং ফুলো-ঝানো -র দীর্ঘ ঐতিহ্যের প্রতি এবং অসংখ্য অন্য সাহসী আদিবাসী শহিদকে যাঁরা ঔপনিবেশিক অত্যাচারের প্রতিবাদে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

এক্স –এ এক পোস্টে তিনি লিখেছেন :
“হুল দিবস আমাদের আপন আদিবাসী সমাজের অদম্য সাহস এবং অসাধারণ পরাক্রমকে স্মরণ করায়। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত এই বিশেষ দিনে সিদো – কানহু, চাঁদ- ভৈরব এবং ফুলো-ঝানো -র সঙ্গে ওই সব বীর, বীরাঙ্গনাকে আন্তরিক প্রণাম এবং বন্দনা করি যাঁরা বিদেশী শাসনের অত্যাচারের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন। তাঁদের শৌর্যের কাহিনি প্রত্যেক প্রজন্মকে মাতৃভূমির সম্মান রক্ষার জন্য অনুপ্রাণিত করে যাবে।”

 

 

“ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱵᱟ.ᱥᱤ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱫᱤᱞ ᱫᱟᱲᱮ ᱟᱨ ᱦᱟᱦᱟᱲᱟᱜ ᱵᱤᱨᱚᱛᱛᱚ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱭ ᱩᱭᱦᱟᱹᱨ ᱟᱵᱚᱱᱟ ᱾ ᱱᱟᱜᱟᱢᱟᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱞ ᱦᱩᱞ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱟᱱ ᱱᱚᱣᱟ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱞᱮ ᱥᱤᱫᱩ,ᱠᱟᱱᱦᱩ,ᱪᱟᱸᱫᱽ ᱵᱷᱟᱭᱨᱳ ᱟᱨ ᱯᱷᱩᱞᱳᱼᱡᱷᱟᱱᱳ ᱛᱮᱠᱚ ᱤᱝᱨᱮᱡᱽ ᱵᱤᱨᱩᱫᱷ ᱨᱮ ᱡᱤᱣᱤ ᱠᱚ ᱟᱞᱟᱭ ᱞᱮᱫ ᱥᱟᱱᱟᱢ ᱥᱟᱦᱚᱥᱟᱱ ᱵᱤᱨᱵᱟᱱᱴᱟ ᱟᱨ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱜᱩᱱᱢᱟᱱ ᱥᱟᱞᱟᱜ ᱜᱚᱰ ᱟᱨ ᱡᱚᱦᱟᱨ ᱞᱮ ᱪᱟᱞ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱾ ᱩᱱᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟ.ᱦᱱᱤ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱫᱤᱥᱚᱢᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱯᱚᱯᱚᱝᱲᱟ ᱜᱮ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱹᱱ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱞᱟᱜᱤᱫ ᱵᱷᱚᱨᱥᱟᱭ ᱡᱚᱜᱟᱣ ᱟᱠᱚᱣᱟ ᱾”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship

Media Coverage

In a first, NCERT adds Emergency to Class 9 textbooks; chapter details rights suspension and press censorship
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Gujarat meets the Prime Minister
June 25, 2026

Governor of Gujarat, Shri Acharya Devvrat met with the Prime Minister Shri Narendra Modi, today.

The Prime Minister posted on X;

Governor of Gujarat, Shri @ADevvrat met Prime Minister @narendramodi today.