কানাডার কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ-এর সঙ্গে বৈঠক করেছেন। চলতি বছরের মে মাসে চ্যান্সেলর মার্জ দায়িত্ব গ্রহণের পর দুই নেতার এটিই প্রথম বৈঠক। নির্বাচনে জয়লাভ ও জার্মানির শাসনক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী চ্যান্সেলরকে অভিনন্দন জানান। আমেদাবাদে গত সপ্তাহে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জার্মান সরকারের সমবেদনা জ্ঞাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 

 

দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, দূষণমুক্ত সুস্থিত উন্নয়ন অংশীদারিত্ব, দূষণমুক্ত জ্বালানী, প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা, গতিশীলতার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারত- জার্মানি কৌশলগত অংশীদারিত্বের রজতজয়ন্তী বর্ষে দুই দেশ এই অংশীদারিত্বকে আরও গভীর ও বৈচিত্র্যপূর্ণ করতে সহমত হয়েছে। 


বিশ্ব শান্তি ও সুস্থিতির পক্ষে সন্ত্রাসবাদ যে এক বড় হুমকি, তা নিয়ে দুই নেতা একমত হন। এই প্রসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি সুদৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশের জন্য চ্যান্সেলর মার্জকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। 


বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী, চ্যান্সেলর মার্জকে তাঁর সুবিধামতো সময়ে ভারতে আসার আমন্ত্রণ জানান।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
UPI QRs grow 15% in 2025 as merchant adoption expands: Worldline report

Media Coverage

UPI QRs grow 15% in 2025 as merchant adoption expands: Worldline report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM shares a Sanskrit Subhashitam highlighting the qualities of a wise individual
April 08, 2026

Prime Minister Shri Narendra Modi today noted that the Pradhan Mantri Mudra Yojana, launched exactly 11 years ago, has proven to be very helpful in the self-employment of youth.

The Prime Minister stated that the success of this scheme demonstrates how, when given the right opportunities, an individual can not only become self-reliant but also contribute to the progress of the nation. In this context, Shri Modi shared a Sanskrit Subhashitam highlighting the qualities of a wise individual.

The Prime Minister wrote on X:

"आज से ठीक 11 वर्ष पहले शुरू की गई प्रधानमंत्री मुद्रा योजना युवाओं के स्वरोजगार में बहुत मददगार साबित हुई है। इस योजना की सफलता बताती है कि सही अवसर मिलने पर व्यक्ति न सिर्फ आत्मनिर्भर बन सकता है, बल्कि राष्ट्र की प्रगति में भी योगदान दे सकता है।

आत्मज्ञानं समारम्भस्तितिक्षा धर्मनित्यता।
यमर्था नापकर्षन्ति स वै पण्डित उच्यते॥

#11YearsOfMUDRA"

A person who is fully aware of their abilities, who is self-reliant and committed to performing benevolent actions, who patiently endures adverse circumstances and who consistently follows righteous conduct and whom greed cannot divert from their path-is truly called wise.