এআই ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিটের অবসরে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে এই শিখর সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে গতকাল তিনি ভারতে এসেছেন। গ্রীসের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সেখানকার ডিজিটাল গভর্ন্যান্সের মন্ত্রী দিমিত্রিয়স পাপাস্টারগিউ এবং উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। 

নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অগ্রগতির বিষয় নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের দিকের ওপর তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। সেই সঙ্গে তাঁরা সম্প্রতিক সংযোগ প্রসার সংক্রান্ত উদ্যোগ এবং আইএমইসি অধীন সম্ভাবনার আরও প্রসার নিয়েও আলোচনা করেছেন। 

 

কৌশলগত সম্পর্ক ক্ষেত্রে নতুন করে গুরুত্ব দিতে সাম্প্রতিক উচ্চ প্রতিনিধি পর্যায়ের বিনিময় নতুন মাত্রা পেয়েছে এবং ভারতের সঙ্গে সদ্য সমাপ্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে বলে উভয় নেতা সহমত প্রকাশ করেছেন। 

 

গ্রীসের প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় ভারত সফর। ইতিপূর্বে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে সরকারি সফরে তিনি ভারতে এসেছিলেন। সেটাই ছিল ১৫ বছর পর গ্রীসের কোন প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। তার আগে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩-এর ২৫ অগাস্ট এথেন্স সফর করেছিলেন। কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে তাঁর সেই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের এক অন্য মাত্রা দেয়। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 জুন 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi