প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাপানের বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে আজ একান্ত আলাপচারিতায় মিলিত হন। পারস্পরিক এই মত বিনিময়ে উপস্থিত ছিলেন ১৬ জন গভর্নর।

তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী ভারত-জাপানের বন্ধনের কথা উল্লেখ করে প্রাচীন কাল থেকে দুই দেশের মধ্যে যোগসূত্রের কথা তুলে ধরেন। বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, দক্ষতা, সুরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে মজবুত সম্পর্কের কথা উল্লেখ করেন শ্রী মোদী। উৎপাদন, প্রযুক্তি, উদ্ভাবন, পরিবহণ, আগামী প্রজন্মের পরিকাঠামো, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দুই দেশের মধ্যে গড়ে ওঠা অংশীদারিত্বকে কাজে লাগানোর জন্য গভর্নর এবং ভারতের রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী বলেন, জাপানের প্রতিটি প্রদেশের নিজস্ব আর্থিক এবং প্রযুক্তিগত শক্তি রয়েছে এবং একইভাবে ভারতের রাজ্যগুলিরও তাদের নিজস্ব বহুমুখী সক্ষমতা রয়েছে। তিনি জাপানের প্রযুক্তির সঙ্গে ভারতীয় মেধার মেলবন্ধনের ওপর জোর দেন। অন্যদিকে ভারত-জাপান বাণিজ্য, শিক্ষাগত, সাংস্কৃতিক এবং মানুষে মানুষে পারস্পরিক বন্ধনকে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেন গভর্নররা। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 জুন 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi