প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বিজয় রূপাণী আমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শ্রী মোদী রূপাণীর কর্মজীবনের কথা তুলে ধরেন। রাজকোট পৌর নিগমে তাঁর কার্যকাল, রাজ্যসভার সাংসদ, গুজরাটে বিজেপির সভাপতি এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। 

এক্স পোস্টে শ্রী মোদী লিখেছেন :

“বিজয়ভাই রূপাণীজি'র পরিবারের সঙ্গে দেখা হল। 
এটি কল্পনাতীত যে বিজয়ভাই আমাদের মধ্যে নেই। আমি তাঁকে কয়েকদশক ধরে চিনি। আমরা কঠিন সময়েও  একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। বিজয়ভাই ছিলেন নম্র ও পরিশ্রমী, দলের আদর্শের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পদোন্নতি হলেও তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্ব সামলেছেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।”  

“রাজকোট পৌর নিগমই হোক, রাজ্যসভার সাংসদ হিসেবেই হোক, গুজরাটের বিজেপি সভাপতি হিসেবেই হোক এবং রাজ্য সরকারে ক্যাবিনেট মন্ত্রী হিসেবেই হোক প্রদত্ত প্রতিটি ভূমিকাতেই তিনি নিজেকে অনন্য করে তুলেছিলেন।”

“বিজয়ভাই যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমার তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি গুজরাটের উন্নয়নের গতিপথকে উন্নত করার জন্য বিশেষ করে ‘জীবনযাত্রাকে সহজ করে তোলা’-র ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের মধ্যে যে আলাপচারিতা হয়েছিল তা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শোকের মুহুর্তে তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”    

 

 

“વિજયભાઈ રૂપાણીના પરિવારજનોને મળી સાંત્વના પાઠવી. વિજયભાઈ આપણી વચ્ચે નથી એ વાત મન માનવા તૈયાર નથી. વર્ષોથી મારે તેમની સાથે નાતો રહ્યો છે. કંઈ કેટલાય પડકારજનક સમયમાં અમે ખભે ખભા મિલાવીને કામ કર્યું છે. સરળ અને સાલસ સ્વભાવના વિજયભાઈ ખૂબ મહેનતુ હતા તથા પક્ષની વિચારધારા પ્રત્યે પ્રતિબદ્ધ હતા. એક પાયાના કાર્યકર તરીકે જાહેર જીવનમાં કારકિર્દીની શરૂઆત કરી તેઓ સંગઠનમાં વિવિધ જવાબદારીઓ નિભાવતા નિભાવતા ગુજરાતના મુખ્યમંત્રી બન્યા હતા.”

“તેઓને સોંપાયેલ દરેક ભૂમિકામાં, તે પછી રાજકોટ મ્યુનિસિપલ કોર્પોરેશનમાં હોય કે રાજ્યસભાના સાંસદ તરીકેની હોય, પ્રદેશ ભાજપના પ્રમુખની હોય કે પછી રાજ્ય સરકારમાં કેબિનેટ મંત્રી અને મુખ્યમંત્રી તરીકેની હોય, તેઓએ દરેક વખતે એક અનોખો ચીલો ચાતર્યો હતો.”

“વિજયભાઈ ગુજરાતના મુખ્યમંત્રી હતા ત્યારે મારે તેમની સાથે ઘનિષ્ઠતાથી કામ કરવાનું થયું હતું. તેઓએ ગુજરાતની વિકાસયાત્રાને આગળ ધપાવવા ઘણા પગલાં હાથ ધર્યાં હતા જેમાં 'ઈઝ ઑફ લિવિંગ' એ નોંધપાત્ર છે. તેઓની સાથે થયેલ મુલાકાતો અને ચર્ચા હંમેશાં યાદ રહેશે.

સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના…

ૐ શાંતિ...!!”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views

Media Coverage

Pyaaz Khaate Hai, Dimaag Nahi': PM Modi's Jhalmuri Video Breaks The Internet With 100M+ Views
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 এপ্রিল 2026
April 21, 2026

Aatmanirbhar Bharat Goes Global: PM Modi Turns India into Manufacturing Superpower & Innovation Powerhouse