২০২২-২৩ অর্থবর্ষে দেশে ৫ লক্ষেরও বেশি ট্রেন চলাচলের ঘটনায় আপ্লুত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে রেল মন্ত্রকের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর নিজের বার্তায় বলেছেন :
“এই সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে উৎসাহব্যাঞ্জক। পরিবহণ তথা অর্থনৈতিক গতিশীলতা ও গুরুত্বের ওপর জোর দেওয়ার এ হল এক বিশেষ ঘটনা।”
রেল মন্ত্রক তার ট্যুইট বার্তায় জানিয়েছিল যে প্রতি বছরই দেশে আরও বেশি সংখ্যায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
Encouraging numbers, indicating our strides in logistics and economic momentum. https://t.co/3QvDYqPGJZ
— Narendra Modi (@narendramodi) May 8, 2023


