PM Modi expresses deep concern at the attacks in Doha and condemned violation of sovereignty of the State of Qatar.
PM Modi calls for resolution of all issues through dialogue and diplomacy and need to avoid escalation.
PM highlights India’s firm stand against terrorism in all forms and manifestations.
The two leaders reiterate commitment to advance India-Qatar Strategic Partnership in all areas of mutual interest.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। 

প্রধানমন্ত্রী দোহায় হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন। আঞ্চলিক শান্তি ও স্থিরতা বজায় রাখতে এবং গাজায় যুদ্ধবিরতি ও সব বন্দিদের মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সকল বিষয়ের নিষ্পত্তি এবং উত্তেজনা এড়ানোর প্রক্রিয়ায় সমর্থনের কথা পুনরায় জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন যে, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিরতা রক্ষায় এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপে দৃঢ়তার সঙ্গে সমর্থন জানাবে।

কাতার এবং কাতারের মানুষকে সংহতি জানানোয় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান শেখ তামিন।

দুই নেতা ভারত-কাতার কৌশলগত অংশীদারিত্বের লাগাতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থ বিজড়িত সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে তাঁদের দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেন।

নিয়মিত যোগাযোগ রক্ষার ব্যাপারে তাঁরা সম্মত হয়েছেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 23 জুলাই 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future