PM Modi meets H. E. Mrs. Kim Jung-sook, First Lady of the Republic of Korea
PM Modi and First Lady Kim discuss the deep civilizational and spiritual links between India and Korea
First Lady Kim congratulates the Prime Minister on being awarded the Seoul Peace Prize

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং সু-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ফার্স্ট লেডি কিম প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারত সফর করছেন। তিনি আগামীকাল অযোধ্যায় উত্তর প্রদেশ সরকার আয়োজিত দীপ উৎসবের প্রধান অতিথি হবেন। রানী সুরীরত্ন নতুন স্মারক উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।

অযোধ্যা ও কোরিয়ার মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অযোধ্যার রাজকন্যা সুরীরত্ন প্রায় ২ হাজার বছর আগে কোরিয়ায় গিয়ে সেখানকার রাজা সুরো’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি কিম ভারত ও কোরিয়ার মধ্যে গভীর আধ্যাত্মিক ও নাগরিক যোগাযোগের বিষয়ে আলোচনা করেন। দু’দেশের মধ্যে জনসংযোগ আরও বাড়াতে মতবিনিময় করেন তাঁরা।

ফার্স্ট লেডি কিম সিওল শান্তি পুরস্কার জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান ভারতের জনগণের।

প্রধানমন্ত্রী বিশেষভাবে গত জুলাই মাসে কোরিয়ার রাষ্ট্রপতি মুন জাই ইনের সফল ভারত সফরের উল্লেখ করেন। কোরিয়ার রাষ্ট্রপতির এই সফর ভারত ও কোরিয়া প্রজাতন্ত্রের বিশেষ কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করেছে।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 অগাস্ট 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi