প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য এবং রাজসদন অযোধ্যার প্রধান শ্রী বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্রের প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে, শ্রী বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ধর্মীয় এবং সামাজিক কাজে।
এক্স- এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য এবং রাজসদন অযোধ্যার প্রধান বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্রজীর দেহাবসানে অত্যন্ত দুঃখ পেয়েছি। তাঁর জীবন ধর্মীয় এবং সামাজিক কাজে সমর্পিত ছিল। প্রভু শ্রী রামের কাছে প্রার্থনা করি তিনি যেন তাঁকে তাঁর শ্রীচরণে স্থান দেন এবং ওঁর শোকাকূল পরিজন এবং ভক্তদের শোক সহ্য করার শক্তি দেন। ওঁ শান্তি!”
श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट के सदस्य और राजसदन अयोध्या के मुखिया विमलेंद्र मोहन प्रताप मिश्र जी के देहावसान से अत्यंत दुख हुआ है। उनका जीवन धार्मिक और सामाजिक कार्यों को समर्पित रहा। प्रभु श्री राम से प्रार्थना है कि उन्हें अपने श्रीचरणों में स्थान दें और उनके शोकाकुल… pic.twitter.com/DIBWorxuwX
— Narendra Modi (@narendramodi) August 24, 2025


