বুদ্ধ জয়ন্তী উপলক্ষে নতুন দিল্লীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগ দেন।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী সংগদানপর্বে যোগ দেন। সারনাথের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হায়ার টিবেটান স্টাডিজ এবং বুদ্ধ গয়ার সর্বভারতীয় ভিক্ষু সংঘ-কে ‘বৈশাখ সম্মান প্রশস্তিপত্র’ প্রদান করেন।

জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত অনন্য ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ, যেখানে ভিন্ন ধরণের মতাদর্শ ও চিন্তাভাবনা সর্বদাই মানবতাবাদের কল্যাণে এসেছে। তিনি বলেন, ভগবান বুদ্ধের উপদেশ বেশ কিছু দেশ নির্মাণেও কাজে লেগেছে। ভারত কখনও আগ্রাসী দেশ হয়ে ওঠেনি বলেও তিনি মন্তব্য করেন।

ভগবান বুদ্ধের দেওয়া আটটি ধর্মসংঘ দর্শনের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজ আমরা যে সব সমস্যার সম্মুখীন, তা ঐ দর্শন অনুসণেরমাধ্যমে সমাধান সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভগবান বুদ্ধের ভালোবাসা ও করুণার বার্তা বর্তমান বিশ্বের পক্ষে বিশেষ উপযোগী। এ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভগবান বুদ্ধের প্রতি যাঁদের বিশ্বাস রয়েছে, বিশ্ব মানবতার স্বার্থে তাঁদের সকলেরই একজোট হওয়া দরকার।

ভগবান বুদ্ধের দেখানো পথ অনুসরণ করে সহমর্মিতার সঙ্গে সরকার মানুষের সেবা করে চলেছে বলেও প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যগুলি সংরক্ষণে কেন্দ্রীয় সরকার এক ব্যাপক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করছে, যার মধ্যে ভগবান বুদ্ধের সঙ্গে জড়িত ঐতিহ্যগুলিও রয়েছে। তিনি জানান, বুদ্ধ সার্কিটের সার্বিক উন্নয়নের জন্য ৩৬০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, ২০২২-এর মধ্যে এক নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যে জনসমাবেশে উপস্থিত সকলকে তিনি অবদান রাখার আহ্বান জানান। তিনি প্রত্যেককে কিছু কাজ চিহ্নিত করার আর্জি জানান যা নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

 

Click here to read PM's speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 জুলাই 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win