মাননীয়,

আমরা আপনাকে এবং আপনার প্রতিনিধি দলকে ভারতে আন্তরিক স্বাগত জানাই। দক্ষিণ আমেরিকায় প্যারাগুয়ে এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের ভূগোল আলাদা হতে পারে, কিন্তু আমরা একই গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের কল্যাণে একইরকম যত্ন নিয়ে থাকি।

মাননীয়,

আপনার সফর প্রকৃতই ঐতিহাসিক; কারণ প্যারাগুয়ের রাষ্ট্রপতির এটাই দ্বিতীয় ভারত সফর।

মাননীয়,

আমি খুশি যে আপনার সঙ্গী হয়েছেন শীর্ষস্থানীয় মন্ত্রী এবং শক্তিশালী প্রতিনিধি দল। আপনি শুধুমাত্র দিল্লি নয়, মুম্বাইও সফর করছেন। যার থেকে বোঝা যায় দুই দেশের মধ্যে শক্তিশালী মৈত্রী গড়তে আপনার দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি যে, একসঙ্গে কাজ করলে আমরা দুটি দেশের সমৃদ্ধি এবং অগ্রগতির একটি পথ তৈরি করতে পারবো।

মাননীয়,

ডিজিটাল প্রযুক্তি, বিরল শ্রেণীর খনিজ, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, প্রতিরক্ষা, রেলপথ, মহাকাশ এবং সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের মতো ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ আমরা দেখতে পাচ্ছি।

এমইআরসিওএসইউআর-এর সঙ্গে আমাদের বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বাণিজ্য চুক্তি আছে। এটির প্রসারে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

মাননীয়,

ভারত এবং প্যারাগুয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ এবং মাদক পাচারের মতো দু’দেশের একইধরনের সমস্যার মোকাবিলায় সহযোগিতার অনেক সম্ভাবনা আছে।

মাননীয়,

ভারত এবং প্যারাগুয়ে গ্লোবাল সাউথের অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের আশা, প্রত্যাশা এবং সমস্যা একইধরনের এবং সেই কারণেই এইসকল সমস্যার কার্যকরী মোকাবিলায় আমরা একে অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে পারি।

আমরা খুশি, যে কোভিড অতিমারির সময়ে টিকা দিয়ে প্যারাগুয়েকে ভারত সাহায্য করতে পেরেছে। আমরা এই ধরনের সহযোগিতা চালিয়ে যেতে চাই আমাদের ক্ষমতা অনুযায়ী।

মাননীয়,

আমি বিশ্বাস করি যে, আপনার সফর আমাদের সম্পর্কে আস্থা, বাণিজ্য এবং ঘনিষ্ঠ সহযোগিতার স্তম্ভে নতুন শক্তি যোগাবে। ভারত - লাতিন আমেরিকা সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে এই সফর।

গত বছর আমি গায়নায় কারিকম শিখর সম্মেলনে যোগ দিয়েছিলাম। বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি জানি, প্যারাগুয়ে এবং সব লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে এইসব ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আরও একবার ভারতে আন্তরিক স্বাগত জানাই। 

প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে প্রদত্ত।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch

Media Coverage

‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting determination, perseverance, and continuous effort in overcoming life's challenges
August 13, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the power of determination, perseverance, and courage in overcoming life's challenges and turning adverse circumstances into favorable ones.

The Prime Minister wrote on X;

"दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।

न दैवेन विपन्नार्थः पुरुषः सोऽवसीदति॥"

A person who possesses the determination, perseverance and courage to turn adverse circumstances into favorable ones is never defeated by the challenges of life. Instead, through continuous effort and unwavering resolve, he moves forward and ultimately achieves success.