বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নব-নিযুক্ত ৭১ হাজার জনকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নিয়োগপত্র প্রদান করবেন। এই উপলক্ষে নব-নিযুক্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন। কর্মসংস্থান বৃদ্ধিকে প্রধানমন্ত্রী যে সর্বাধিক অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন, রোজগার মেলার মাধ্যমে সেই সংকল্প পূরণ করা হচ্ছে। কর্মসংস্থান আরও বৃদ্ধি করতে এবং তরুণ প্রজন্মের সশক্তিকরণে সদর্থক সম্ভাবনা তৈরি এবং জাতীয় উন্নয়নের কাজে তাদের যুক্ত করতে রোজগার মেলা অনুঘটকের কাজ করছে।
দেশের সমস্ত জায়গা থেকে নব-নিযুক্তরা কেন্দ্রীয় সরকারের চাকরির জুনিয়ার ইঞ্জিনিয়ার, ট্রেন চালক, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়ার অ্যাকাউন্টটেন্ট, গ্রামীণ ডাক সেবক, আইয়কর ইন্সপেক্টর, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা আধিকারিক, পিএ, এমটিএস প্রভৃতি পদে যোগ দেবেন।
নব-নিযুক্ত আধিকারিকরা কর্মযোগী প্রারম্ভ মডিউল মারফত তাদের শেখার অভিজ্ঞতা এই রোজগার কর্মসূচিতে সকলের সঙ্গে ভাগ করে নেবেন। বিভিন্ন সরকারি দপ্তরে সব নব-নিযুক্তদের সামনে কর্মযোগী প্রারম্ভ মডিউল অনলাইন ওরিয়েন্টেশন কোর্সের সুযোগ করে দিচ্ছে।


