Over the past decade, India’s aviation sector has undergone a historic transformation, evolving from an exclusive club into the world’s third-largest domestic aviation market: PM
India’s aviation sector growth is the result of the government’s long-term vision, which has made air travel inclusive with the mission of enabling every citizen to travel easily by air: PM
The government is working on the next phase of the UDAN scheme to expand regional and affordable air connectivity and sea-plane operations across the country: PM
India has begun producing military and transport aircraft domestically and is moving forward in civil aircraft manufacturing as well: PM
India is emerging as a major aviation gateway between the Global South and the world: PM

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী রাম মোহন নাইডু জি, মুরলীধর মোহল জি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মন্ত্রীরা, বিমান শিল্পের সঙ্গে যুক্ত প্রথম সারির নেতৃবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা, বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !

আপনাদের অনেক শুভেচ্ছা জানাই !

উইংস ইন্ডিয়া-র এই মঞ্চে আমি শিল্প জগতের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন বিমান চলাচল শিল্পের আগামী যুগ উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। ভারত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। বিমান তৈরি, পাইলটদের প্রশিক্ষণ, উন্নতমানের বিমান পরিবহণ, বিমান লিজ দেওয়া- সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে ভারত আপনাদের সামনে অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাই উইংস ইন্ডিয়া-র এই শীর্ষ সম্মেলন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।

বন্ধুগণ,

গত এক দশকে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছে। একটা সময় ছিল যখন ভারত ছিল সেই দেশগুলির তালিকায়, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট একটি শ্রেণীর নাগরিকরাই বিমানে চলাচল করতে পারতেন। কিন্তু আজ পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এখন অভ্যন্তরীণ বিমান চলাচলের নিরিখে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের যাত্রী সংখ্যা অত্যন্ত দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় বিমান সংস্থাগুলির দ্রুত প্রসার ঘটছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় বিমান সংস্থাগুলি ১৫০০-র বেশি বিমান কেনার জন্য বরাত দিয়েছে।  

বন্ধুগণ,

ভারতের বিমান চলাচল ক্ষেত্রে যে গতির সঞ্চার হয়েছে তার মূল কারণ আমাদের সরকার দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা বাস্তবায়িত করছে। ভারতে বিমানে চলাচল এখন আর নির্দিষ্ট শ্রেণীর মধ্যে আবদ্ধ নেই, বরং বলা যায় এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে। এদেশের নাগরিকরা যাতে সহজেই বিমানে চলাচল করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিকে বিমান বন্দরের সঙ্গে যুক্ত করছি। ২০১৪ সালে দেশে ৭০টি বিমান বন্দর ছিল। আজ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬০ ছাড়িয়ে গেছে। ভাবুন, মাত্র এক দশকে ভারতে বিমান বন্দর এতো বেশি তৈরি হয়েছে যে এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে গেছে। আমরা ১০০র বেশি এয়ারডোম চালু করেছি। এর পাশাপাশি আমাদের নাগরিকরা যাতে ব্যয়সাশ্রয়ী মূল্যে বিমানে চলাচল করতে পারেন তার জন্য উড়ান প্রকল্পের সূচনা হয়েছে। উড়ান প্রকল্পে ১ কোটি ৫০ লক্ষের বেশি যাত্রী সংশ্লিষ্ট রুটগুলিতে সফর করেছেন। এর মধ্যে অনেকগুলি রুটের অতীতে কোনও অস্তিত্ব ছিল না। 
 
বন্ধুগণ, 

আজ ভারত উন্নত রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে চলেছে। স্বভাবতই আমাদের বিমান চলাচল ক্ষেত্র বহুগুণ প্রাসরিত হবে। ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০রও বেশি বিমান বন্দর থাকবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি হবে। শুধু তাই নয়, আমাদের সরকার উড়ান প্রকল্পের পরবর্তী ধাপ নিয়ে কাজ করছে। এই নীতির আওতায় আঞ্চলিক স্তরে ব্যয়সাশ্রয়ী মূল্যে বিমানে চলাচল করা আরও সহজ হবে। উড়ান নীতির মাধ্যমে বিমান চলাচল ক্ষেত্র আরও শক্তিশালী হবে। পাশাপাশি সিপ্লেন পরিষেবাও বৃদ্ধি করা হবে। আমাদের উদ্যোগ খুব সাধারণ- তা হল, দেশের প্রতিটি প্রান্তে বিমান চলাচলকে আরও উন্নত করে তোলা।  

বন্ধুগণ,

আজ কেন্দ্রীয় সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। পর্যটন কেন্দ্রগুলির মানোন্নয়ন করা হচ্ছে। এইসব জায়গায় যাওয়ার জন্য বর্তমানে বহু মানুষ বিমানকেই বেছে নিচ্ছেন। আগামীদিনে বিমান পরিবহণের অভূতপূর্ব চাহিদা তৈরি হবে। আর তাই আপনাদের সামনে আরও বিনিয়োগের বিপুল সম্ভাবনা সৃষ্টি হবে।  

বন্ধুগণ, 

আজ ভারত বিমান চলাচল ক্ষেত্রের নিরিখে বিশ্বের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। সংশ্লিষ্ট শিল্পে বিভিন্ন চাহিদা পূরণের জন্য আমাদের পরমুখাপেক্ষী হলে চলবে না। আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এক্ষেত্রে ভারতে বিনিয়োগ করতে চাইলে, তা সংস্থাগুলির জন্য লাভজনক হবে। তাই বিমান তৈরি, বিমান তৈরির আগে নকশা বানানো এবং এয়ারক্র্যাফ্ট এমআরও-র ব্যবস্থাপনা গড়ে তুলতে ভারত উদ্যোগী হয়েছে। বর্তমানে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি এবং সেগুলির সরবরাহকারী হিসেবে ভারত গুরুত্বপূর্ণ দেশ বলে বিবেচিত হচ্ছে। আমরা সামরিক ও অসামরিক বিমান তৈরি করতে উদ্যোগী হয়েছি। ভারতে এক্ষেত্রে নানা সুযোগ রয়েছে, যে বিষয়ে আপনারা অর্থাৎ বিনিয়োগকারীরা অবগত আছেন। আন্তর্জাতিক বিমান করিডরে ভারতের ভৌগোলিক অবস্থান এমন যে আমাদের দেশে বিপুল সম্ভাবনা রয়েছে। দেশে বিপুল সংখ্যক বিমান যাত্রীর পাশাপাশি ভবিষ্যতে দূরপাল্লার বিমান পরিষেবাও আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। 

বন্ধুগণ,

সেদিন আর বেশি দেরি নেই যখন ভারতে বৈদ্যুতিক পদ্ধতিতে বিমান ওঠানামা করবে। এরফলে বিমান চলাচল শিল্প নতুন এক দিশায় এগিয়ে যাবে। এই প্রযুক্তি বিমান পরিবহণের ক্ষেত্রে সময় বাঁচাবে। আমরা সুস্থায়ী পদ্ধতিতে বিমানের জ্বালানির বিষয়েও কাজ করছি। আগামী দিনগুলিতে ভারত পরিবেশ বান্ধব বিমানের জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা এই জ্বালানি রপ্তানিও করবো।  

বন্ধুগণ,

আমরা বিমান চলাচল ক্ষেত্রে বেশ কিছু সংস্কার কার্যকর করছি। এই উদ্যোগগুলির ফলে দক্ষিণী বিশ্ব এবং বাকি পৃথিবীর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত প্রবেশ পথের ভূমিকা পালন করবে। বিনিয়োগকারী এবং বিমান উৎপাদকদের কাছে এটি এক বড় সুযোগ।

বন্ধুগণ,

আজ এদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এবং বাজারগুলির মধ্যে যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। আমাদের শহরগুলি বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত হচ্ছে। ভারতের বিমান চলাচল শিল্প পণ্য পরিবহণের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে। পণ্য পরিবহণ যাতে আরও দ্রুত ও দক্ষভাবে করা যায়, সেই উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসছে। সম্পূর্ণ পদ্ধতি যাতে সহজ-সরল ও স্বচ্ছ হয় তার জন্য আমরা ডিজিটাল পদ্ধতিতে বিমানে পণ্য পরিবহণের জন্য একটি ব্যবস্থাপনা তৈরি করছি। এরফলে বিমান বন্দরগুলির ওপর চাপ কমবে। আমরা আধুনিক গুদামঘর তৈরি করছি। ফলে বিমানের মাধ্যমে পণ্য পরিবহণ আরও উন্নত হবে। আগামীদিনে পণ্য পরিবহণের ক্ষেত্রে সময় এবং অর্থ দুইই বাঁচবে। সেদিন আর বেশি দূরে নেই যখন ভারত পণ্য পরিবহণের নিরিখে একটি বৃহৎ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

বন্ধুগণ,


আমি প্রত্যেক বিনিয়োগকারীকে অনুরোধ করবো আপনারা এদেশে গুদাম ঘর, পণ্য পরিবহণ, ই-কমার্স এবং এক্সপ্রেস লজিস্টিকের সুযোগগুলিকেও কাজে লাগান। 

বন্ধুগণ, 

আজ নীতি সংক্রান্ত ক্ষেত্রে স্থিতাবস্থা এবং বিমান চলাচল ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলি ভাবনা-চিন্তা করছে গুটিকয় দেশ। আমি পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রকে, প্রতিটি শিল্প জগতের নেতৃবৃন্দকে, প্রত্যেক বিনিয়োগকারীকে বলবো আপনারা এই সুবর্ণ সুযোগকে পুরো মাত্রায় কাজে লাগান। আমাদের এই উন্নয়ন যাত্রায় দীর্ঘমেয়াদী অংশীদার হোন। বিশ্বের বিমান চলাচল ক্ষেত্রের উন্নতিতে যুক্ত হোন। আমি বিশ্বের বিনিয়োগকারীদের ভারতের এই উড়ানে সহ-পাইলট হওয়ার আমন্ত্রণ জানাই। সফলভাবে উইংস ইন্ডিয়া আয়োজন করার জন্য আরও একবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। 

অনেক অনেক ধন্যবাদ !

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba

Media Coverage

Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives due to a mishap in Badaun, Uttar Pradesh
June 17, 2026

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a mishap in Badaun, Uttar Pradesh. Shri Modi also wished speedy recovery for those injured in the mishap.

The Prime Minister’s Office posted on X;

“The loss of lives due to a mishap in Badaun, Uttar Pradesh, is deeply painful. I extend my condolences to the bereaved families. Praying for the speedy recovery of the injured: PM @narendramodi”