নমস্কারজি,

 

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহযোগী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কজি, শ্রী সঞ্জয় ধোত্রেজি, আইআইটি খড়্গপুরের চেয়ারম্যান শ্রী সঞ্জীব গোয়েঙ্কাজি, ডায়রেক্টর শ্রী ভি কে তিওয়ারিজি, অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার, সমস্ত কর্মচারী বন্ধুগণ, অভিভাবক-অভিভাবিকাগণ, আর আমার নবীন বন্ধুরা! আজকের দিনটি আইআইটি খড়্গপুরের শুধু সেই ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নয় যাঁরা তাঁদের ডিগ্রি পাচ্ছেন। আজকের দিনটি নতুন ভারত নির্মাণের জন্যও ততটাই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের কাছ থেকে শুধুই আপনাদের অভিভাবক-অভিভাবিকা এবং অধ্যাপক-অধ্যাপিকাদের প্রত্যাশা জুড়ে নেই, ১৩০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষারও আপনারা প্রতিনিধি। সেজন্য এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে দেশকে একবিংশ শতাব্দীতে আত্মনির্ভর ভারতে পরিণত করার লক্ষ্যে যে ব্যবস্থা গড়ে উঠছে, সেখানে নতুন নেতৃত্ব প্রদানের জন্য আপনাদের নিয়ে প্রত্যাশা রয়েছে। নতুন ব্যবস্থা গড়তে হবে; আমাদের স্টার্ট-আপসের বিশ্বে, আমাদের উদ্ভাবনের বিশ্বে, আমাদের কর্পোরেট বিশ্বে, দেশের প্রশাসনিক ব্যবস্থায় – সর্বত্র নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই ক্যাম্পাস থেকে বেরিয়ে আপনারা শুধুই নিজেদের নতুন জীবন শুরু করবেন না, আপনারা দেশের কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে নিজেরাই এক একজন স্টার্ট-আপ হয়ে উঠবেন। সেজন্য এই যে ডিগ্রি, এই যে মেডেল আপনাদের হাতে এসেছে, তা একভাবে দেখতে গেলে কোটি কোটি দেশবাসীর আশা এবং আকাঙ্ক্ষাপূরণের দায়িত্ব প্রদানকারী পত্র - যা আপনাদের বাস্তবায়িত করতে হবে। আপনারা বর্তমানের দিকে লক্ষ্য রেখে ভবিষ্যতকেও কল্পনা করুন। আমাদের আজকের প্রয়োজন কী, আর ১০ বছর পরে কী কী প্রয়োজন হবে তার জন্য আজ সুপরিকল্পিতভাবে উদ্ভাবনের কাজ করলে তা আগামীকালের ভারতকে গড়ে তুলবে। আগামীকালের জন্য আজই প্রস্তুতি নিতে হবে।

 

বন্ধুগণ,

 

ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের মধ্যে একটি ক্ষমতা সহজভাবেই বিকশিত হয়, আর সেটি হল কোনকিছুকে 'প্যাটার্ন' থেকে 'পেটেন্ট'এর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা। অর্থাৎ, একভাবে আপনাদের বিষয়গুলিকে অনেক বড় করে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গির ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। সেজন্য আজ আমাদের চারপাশে যে তথ্যের ভাণ্ডার রয়েছে তাতে যত সমস্যা, আর সেগুলির যে 'প্যাটার্ন' সেগুলিকে আপনারা অত্যন্ত সুক্ষ্মভাবে দেখতে পান। প্রতিটি সমস্যার সঙ্গে 'প্যাটার্ন' জুড়ে থাকে। সেই সমস্যাগুলির 'প্যাটার্ন' বুঝে আমাদের সেগুলির সুদূরপ্রসারী সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এই বুঝতে পারা ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন 'ব্রেকথ্রু'র ভিত্তি হয়ে ওঠে। আপনারা ভাবুন, আপনারা কত মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবেন, কত মানুষের জীবন বাঁচাতে পারবেন, দেশের কত সম্পদ বাঁচাতে পারবেন, যদি আপনারা 'প্যাটার্ন'কে ঠিকভাবে বোঝেন আর সেগুলিকে বুঝে যথাযথ সমাধান বের করতে পারেন। আর আপনাদের এই সমাধানগুলির সম্পূর্ণ সম্ভাবনা আছে যা আপনাদের ভবিষ্যতে বাণিজ্যিক সাফল্য দেবে।

 

বন্ধুগণ,

 

জীবনের যে পথে এখন আপনারা এগিয়ে চলেছেন, সেখানে নিশ্চিতভাবে আপনাদের সামনে অনেক প্রশ্ন আসবে। এই পথটা ঠিক না ভুল? লোকসান হবে না তো? সময় নষ্ট হবে না তো? এরকম অনেক প্রশ্ন আপনাদের মস্তিষ্ককে অবশ করে দেবে। এই প্রশ্নগুলির উত্তর হল 'সেলফ থ্রি'। আমি সেলফির কথা বলছি না, ‘সেলফ থ্রি'র কথা বলছি। অর্থাৎ, ‘সেলফ অ্যাওয়ারনেস, সেলফ কনফিডেন্স’ আর সবথেকে বড় শক্তি থাকে যাতে, সেটা হল 'সেলফলেসনেস’! আপনারা নিজেদের সামর্থ্যকে চিনুন আর এগিয়ে যান। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, আর নিঃস্বার্থভাবে কাজ করে এগোন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে -

 

“শনৈঃ পন্থাঃ শনৈঃ কন্থা শনৈঃ পর্বতলঙ্ঘনম।

শনৈর্বিদ্যা শনৈর্বিত্তং পত্রশ্যতানি শনৈঃ শনৈঃ।।”

অর্থাৎ, যখন পথ দীর্ঘ তখন চাদর সেলাই থেকে শুরু করে পাহাড় চড়াই, পড়াশোনা থেকে শুরু করে জীবনের রোজগার – এসব কিছুর জন্য ধৈর্য্য রাখতে হয়, ধৈর্য্য দেখাতে হয়। কয়েকশ' বছর আগেই বিজ্ঞানের আবিষ্কার আজকের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানের প্রয়োগ নিয়ে যত কথা ও গল্প, ধীরে ধীরে ধৈর্য্যের সঙ্গে সেই কথা ও গল্পগুলিকে শুনলে বোঝা যাবে, সেগুলি আজও ততটাই শ্বাশত। আপনারা সবাই বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের যে পথে এগিয়ে চলেছেন সেখানে তাড়াহুড়োর কোনও জায়গা নেই। আপনারা যা ভেবেছেন, আপনারা যে উদ্ভাবন নিয়ে কাজ করছেন, এমনও হতে পারে যে সেখানে আপনারা সম্পূর্ণ সাফল্য পাবেন না। কিন্তু আপনাদের সেই অসফলতাকেও সাফল্য বলে মনে করা হবে, কারণ আপনারা সেখান থেকেও অনেক কিছু শিখবেন। আপনাদের মনে রাখতে হবে যে প্রত্যেক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অসাফল্য থেকে একটি নতুন পথ বেরিয়ে আসে। আমি আপনাদের সাফল্যের পথে এগিয়ে যেতে দেখতে চাই। এই বিফলতাই আপনাদের সাফল্যের পথ গড়ে তুলতে পারে।

বন্ধুগণ,

 

একবিংশ শতাব্দীর ভারতের পরিস্থিতিও বদলে গেছে, প্রয়োজনগুলিও বদলেছে, আর প্রত্যাশাগুলিও বদলে গেছে। এখন আইআইটি-গুলি আর নিছকই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি হয়ে থেকে গেলে চলবে না, সেগুলিকে এখন ইনস্টিটিউটস অফ ইন্ডিজিনিয়াস টেকনলজি রূপে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের আইআইটি-গুলি যত বেশি ভারতের সমস্যাগুলি দূর করার জন্য গবেষণা করবে, ভারতের জন্য সমাধান তৈরি করবে, ততটাই তারা বিশ্বব্যাপী প্রয়োগের মাধ্যম হয়ে উঠবে। আমাদের এত বড় জনসংখ্যার মাঝে আপনাদের যে পরীক্ষা-নিরীক্ষা সাফল্যে পরিণত হবে, সেগুলি বিশ্বের কোথাও অসফল হবে না।

 

বন্ধুগণ,

 

আপনারা এটা জানেন যে এই সময় যখন গোটা বিশ্ব আবহাওয়া পরিবর্তনের সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করছে, ভারত তখন আন্তর্জাতিক সৌর সঙ্ঘ – আইএসএ গড়ে তোলার ভাবনা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং একে মূর্ত রূপ দিয়েছে। আজ বিশ্বের অনেক দেশ ভারতের শুরু করা এই অভিযানে যুক্ত হয়েছে। এখন আমাদের ওপর দায়িত্ব পড়েছে যে আমরা এই অভিযানকে আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা কি বিশ্বকে সস্তা, সুলভ, পরিবেশ-বান্ধব প্রযুক্তি দিতে পারব, যা ভারতের এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে? ভারতের পরিচিতিকে আরও সুদৃঢ় করবে? আজ ভারত সেই দেশগুলির অন্যতম যেখানে সৌরশক্তির প্রতি ইউনিট দাম অনেক কম। কিন্তু বাড়িতে বাড়িতে সৌরশক্তি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এখনও অনেক সমস্যার মোকাবিলা করতে হবে। আমি একবার বলেওছিলাম যে আমি আইআইটি-র ছাত্রছাত্রীদের সামনে অবশ্যই এই প্রস্তাব রাখব। মনে করুন, আমরা নির্মল রান্নার জন্য যদি কোনও অভিযান চালাই, আর সৌরশক্তির ভিত্তিতে বাড়িতে বাড়িতে উনুন জ্বলে, সৌরশক্তির ভিত্তিতেই বাড়ির জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয়ের ব্যাটারির ব্যবস্থা আমরা করতে পারি! আপনারা দেখুন, ভারতে ২৫ কোটি উনুন রয়েছে। ২৫ কোটি বাড়িতে উনুন জ্বলে। কাজেই ২৫ কোটি সৌর উনুন বিক্রি হতে পারে। যদি এতে সাফল্য পাওয়া যায় তাহলে যে বৈদ্যুতিন যানবাহনের জন্য সস্তা ব্যাটারির অনুসন্ধান চলছে, তাকে ‘ক্রস সাবসিডাইজ’ করে দেবে। এখন এ কাজ আইআইটি-র নবীন বন্ধুদের থেকে ভালো করে কারা করতে পারবেন? ভারতের এ ধরনের প্রযুক্তি চাই যা পরিবেশের ন্যূনতম ক্ষতি করে টেকসই হয় এবং অত্যন্ত সহজে এগুলি ব্যবহার করা যায়।

 

বন্ধুগণ,

 

বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রটিও এমন একটি বিষয় যে ক্ষেত্রে ভারত বিশ্বের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বড় বড় বিপর্যয়ে জীবনের পাশাপাশি সব থেকে বেশি পরিকাঠামো ক্ষেত্রে ক্ষতি হয়। এই বিষয়টি মাথায় রেখে ভারত দু'বছর আগে রাষ্ট্রসঙ্ঘে ‘কোয়ালিশন ফর ডিজাস্টার রিসেলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার – সিবিআরআই’ আহ্বান করেছিল। বিশ্বের অনেক দেশও এর সঙ্গে যুক্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলা নিয়ে ভারতের দুশ্চিন্তা, ভারতের উদ্যোগকে তাঁরা বুঝতে পারছেন। আজ বিশ্ববাসী এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। এমন সময়ে ভারতের প্রযুক্তি বিশেষজ্ঞদের ওপরও সকলের নজর রয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তাঁরা জানতে আগ্রহী যে,ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে আপনারা বিশ্বকে কী সমাধান দিতে পারেন? দেশে আজ যত ছোট-বড় বাড়ি তৈরি হচ্ছে, বড় বড় দালান তৈরি হচ্ছে, সেগুলিকে আমরা প্রযুক্তির সাহায্যে কিভাবে বিপর্যয় নিরোধক করে তুলতে পারি, এ ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমরা দেখেছি যে আমাদের দেশে বড় বড় সেতু নির্মিত হয়, আর একটি ঝড় এলে সব সর্বনাশ হয়ে যায়। আমরা সম্প্রতি দেখেছি, উত্তরাখণ্ডে কী হয়েছে! মনে প্রশ্ন জাগে, আমরা কবে এবং কিভাবে টেকসই ও উন্নত ব্যবস্থা গড়ে তুলতে পারব?

 

বন্ধুগণ,

 

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “জাতিকে পাওয়া মানেই নিজের আত্মাকে বর্ধিত রূপে অনুভব করা। যখন আমরা নিজেদের ভাবনার মাধ্যমে জাতিকে পুনঃসৃষ্টি করি, কাজে এবং পরিষেবায় তখনই আমরা নিজেদের দেশের আত্মাকে অনুভব করি।” আজ খড়্গপুর সহ দেশের সম্পূর্ণ আইআইটি নেটওয়ার্ক থেকে দেশ এটা প্রত্যাশা করে যে তাঁরা নিজেদের ভূমিকা বিস্তারিত করুক। আপনাদের এখানে আগে থেকেই এর জন্য একটি সমৃদ্ধ ব্যবস্থা রয়েছে। এমনকি, ইন্ডাস্ট্রি ৪.০-র জন্য এখানে গুরুত্বপূর্ণ উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে। এআই সংশ্লিষ্ট বিদ্যায়তনিক গবেষণাকে শিল্পক্ষেত্রে কার্যকরি পরিবর্তনের জন্য আপনারা অনেক চেষ্টা করছেন। ‘ইন্টারনেট অফ থিংস’ থেকে শুরু করে ‘মডার্ন কনস্ট্রাকশন টেকনলজি’ - এগুলি আইআইটি খড়্গপুরের প্রশংসনীয় সাফল্য। আপনারা এখন এগুলি নিয়ে কাজ করছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়েও আপনাদের সফটওয়্যার সমাধান দেশের কাজে লাগছে। এখন আপনাদের 'হেলথ টেক' বা স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যৎ সমাধান নিয়েও দ্রুতগতিতে কাজ করতে হবে। যখন আমরা স্বাস্থ্য প্রযুক্তির কথা বলি তখন শুধুই ডেটা, সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কথা বলি না। একটি সম্পূর্ণ তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার কথা বলি। প্রতিরোধক স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে নিরাময় পর্যন্ত আধুনিক সমাধান আমাদের দেশকে দিতে হবে। করোনার এই সঙ্কটকালে আমরা দেখেছি কিভাবে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামগুলি (পিপিই) একটি বড় বাজারে পরিণত হয়েছে। মানুষ আগে থার্মোমিটার এবং প্রয়োজনীয় ওষুধ বাড়িতে রাখতেন। কিন্তু এখন ব্লাড প্রেশার চেক করার জন্য, সুগার চেক করার জন্য, ব্লাড অক্সিজেন চেক করার জন্য সরঞ্জামও বাড়িতে রাখতে শুরু করেছেন। স্বাস্থ্য এবং সুস্থতার সঙ্গে যুক্ত সরঞ্জামের চাহিদা বাড়িতে বাড়িতে বাড়ছে। ভারতে পিপিই সুলভ করে তুলতে সঠিক তথ্য প্রদানকারী প্রযুক্তির সাহায্যে নতুন নতুন সমাধান বিকশিত করতে হবে।

 

বন্ধুগণ,

 

করোনা-উত্তর বিশ্ব পরিস্থিতিতে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগী হয়ে উঠতে পারে। এই ভাবনা নিয়ে এ বছর বিজ্ঞান এবং গবেষণার জন্য বাজেট বাড়ানো হয়েছে। পিএম রিসার্চ ফেলো স্কিমের মাধ্যমে আপনাদের মতো মেধাবী বন্ধুদের জন্য গবেষণার নতুন মাধ্যম গড়ে তোলা হয়েছে। আপনাদের ভাবনাগুলির যথাযথ ইনকিউবেশনের জন্য স্টার্ট-আপ ইন্ডিয়া মিশন থেকেও আপনারা সাহায্য পাবেন। কিছুদিন আগেই আরেকটি গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কার করা হয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের বিশেষভাবে বলতে চাই। সরকার মানচিত্র এবং জিও-স্পেশিয়াল ডেটাকে নিয়ন্ত্রণমুক্ত করে দিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তি স্টার্ট-আপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে, আত্মনির্ভর ভারতের অভিযানও আরও দ্রুত হবে, আর দেশের নবীন স্টার্ট-আপস এবং উদ্ভাবকরা নতুন স্বাধীনতা পাবেন।

 

বন্ধুগণ,

 

আমাকে বলা হয়েছে যে জিমখানায় আপনারা বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সম্বন্ধীয় এবং অন্যান্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য কেবল নিজেদের বিশেষজ্ঞ করে তোলা অবধি সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বিস্তার ঘটাতে হবে। নতুন জাতীয় শিক্ষানীতিতে এজন্য একটি ‘মাল্টি-ডিসিপ্লিনিয়ারি অ্যাপ্রোচ’-এর লক্ষ্য রাখা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আইআইটি খড়্গপুর এক্ষেত্রে আগে থেকেই উন্নত মানের কাজ করে চলেছে। আমি আইআইটি খড়্গপুরকে আরেকটি বিষয়ের জন্য শুভেচ্ছা জানাব। আপনারা নিজেদের অতীতকে, নিজেদের পুরাতন জ্ঞান-বিজ্ঞানকে যেভাবে ভবিষ্যতে আপনাদের উদ্ভাবনের শক্তি রূপে গড়ে তুলছেন তা প্রকৃতপক্ষেই প্রশংসনীয়। আপনারা বেদ থেকে শুরু করে উপনিষদ পর্যন্ত আর অন্যান্য সংহিতায় যে জ্ঞানের ভাণ্ডার রয়েছে তা নিয়ে ‘এম্পারিকাল স্টাডি’কেও উৎসাহ জোগাচ্ছেন। আমি এর অত্যন্ত প্রশংসা করি।

 

বন্ধুগণ,

 

এ বছর ভারত স্বাধীনতার ৭৫তম বর্ষে পা রাখতে চলেছে। আইআইটি খড়্গপুরের জন্য এ বছরটি অত্যন্ত বিশেষ কারণ এই স্থান যেখানে আপনারা সাধনা করেন, যা আপনাদের জীবনকে নতুন মাত্রায় উন্নীত করে, এই স্থানটি স্বাধীনতা আন্দোলনের মহান অতীতের সঙ্গে যুক্ত। এই মাটি আন্দোলনের ক্ষেত্রে নবীন শহীদদের মাটি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর নৈতিকতার সাক্ষী রয়েছে। আমি আপনাদের অনুরোধ জানাব, বিগত বছরগুলিতে যে ৭৫টি বড় আবিষ্কার, বড় উদ্ভাবন, বড় সমাধান আইআইটি খড়্গপুর থেকে বেরিয়ে এসেছে, সেগুলির সংকলন প্রস্তুত করুন। সেগুলিকে দেশ এবং বিশ্বের কাছে পৌঁছে দিন। অতীতের এই প্রেরণাগুলি থেকে আগামী বছরগুলির জন্য দেশ নতুন উৎসাহ পাবে, নবীব প্রজন্ম নতুন আত্মবিশ্বাস পাবে। আপনারা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। দেশের প্রত্যাশাগুলি কখনও ভুলবেন না। দেশের আকাঙ্ক্ষাগুলি আজকে আপনাদের শংসাপত্র, আপনাদের প্রমাণপত্র। এই প্রমাণপত্র দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য নয়। শুধু পেশার কারণে কোথাও পাঠানোর জন্য নয়। এই শংসাপত্রগুলি আজ আপনারা পাচ্ছেন তা ১৩০ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার এক প্রকার দাবিপত্র, বিশ্বাসপত্র, আশ্বস্ত করার পত্র। আমি আপনাদের আজ এই শুভ অবসরের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনাদের থেকে আপনাদের মাতা-পিতার যত প্রত্যাশা আছে, আপনাদের অধ্যাপকরা আপনাদের নিয়ে যত পরিশ্রম করেছেন, এই সবকিছু আপনাদের পৌরুষ দিয়ে, স্বপ্ন দিয়ে, সঙ্কল্প দিয়ে আপনাদের যাত্রাকে সফল করুন। সকলের মুখে হাসি ফোটান। এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আরেকবার অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ!!

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature

Media Coverage

IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of Prime Minister addresses the Indian Community in Paris
June 18, 2026

नमस्ते!

बों जू!

ऐसा लग रहा है, आप सब छुट्टी के मूड में हैं।

साथियों,

ये पेरिस शहर, Lights का शहर है, रंगों का शहर है, यहां Art है, Ideas हैं, और innovation की प्रेरणा भी है। इस शहर को भारत के अलग-अलग राज्यों से आए आप सभी लोग और भी खूबसूरत बना देते हैं। नए नए रंगों से भर देते हैं।

कोई तमिल है, कोई पंजाबी है, कोई गुजराती है, तो कोई मराठी है, और कोई बंगाली है। भारत के हर कोने का प्रतिनिधित्व यहां दिखाई देता है।

साथियों,

मैं जब 14 जून को नीस पहुंचा था तो सबसे पहले भारत इनोवेट्स कार्यक्रम में शामिल हुआ था। आज जब मैं फ्रांस से वापसी की तैयारी में हूं तो लग रहा है जैसे भारत कनेक्ट्स कार्यक्रम में आ गया हूं।

फ्रांस में रहने वाले आप लोगों ने 21वीं सदी के भारत-फ्रांस रिश्तों को जिस तरह कनेक्ट किया है, वो हमारी Strategic Partnership की बहुत बड़ी ताकत बन रही है। मैं आप सभी के लिए भारत से 140 करोड़ देशवासियों की शुभकामनाएं लेकर आया हूं। इस आत्मीय स्वागत के लिए, मैं आप सभी का हृदय से आभार व्यक्त करता हूं।

साथियों,

आज मैं ऐसे समय में फ्रांस आया हूं जब कुछ ही दिन पहले हमारी सरकार के 12 वर्ष पूरे हुए हैं। चुने हुए प्रधानमंत्री के रूप निरंतर 12 साल तक देश की सेवा करना मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य रहा है। यह भारत के लोकतंत्र की शक्ति है जिसने एक चायवाले को यहां तक पहुंचा दिया।

साथियों,

बीते 12 वर्ष, 140 करोड़ भारतीयों के अद्भुत सामर्थ्य के रहे हैं। 12 साल के इस कालखंड में भारत का GDP दोगुना हुआ है। Airports की संख्या दोगुनी हुई है। Universities की संख्या भी दोगुनी हो गई है। Highway Construction की स्पीड तीन गुना बढ़ गई। और Metro Network, चार गुणा बड़ा हो गया है।

मैं आपको कुछ और फैक्ट्स दूंगा, उससे आप अंदाजा लगा पाएंगे कि भारत किस स्पीड और कितने बड़े स्केल पर काम कर रहा है। पिछले 12 वर्षों में भारत का Defence Export 35 गुणा यानि Thirty Five Times बढ़ गया है।

औऱ एक फैक्ट सुनिए भारत में मोबाइल मैन्यूफैक्टरिंग यूनिट्स में, 100 गुणा की बढ़ोतरी हुई है। 100 times. भारत अब दुनिया का दूसरा सबसे बड़ा mobile phone manufacturer है। इसी गति, इसी प्रगति का नतीजा है कि आज भारत दुनिया की Fastest Growing Major Economy है।

साथियों,

आज भारत की कहानी सिर्फ Economic Progress की कहानी नहीं है। सिर्फ यहाँ अटक नहीं जाती है। ये Social Transformation की भी कहानी है।

पिछले 12 साल में देश में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। यानि एक ऐसी प्रगति जिसका लाभ समाज के अंतिम व्यक्ति तक पहुंच रहा है। फ्रांस में जितने घर हैं, उससे भी अधिक पक्के घर बीते 12 वर्ष में हमने जरूरतमंदों के लिए बनाए हैं।

अब हर परिवार के पास, गरीब से गरीब क्यों न हो, Bank Account है। Financial Inclusion एक सरकारी कार्यक्रम नहीं, बल्कि सामाजिक परिवर्तन का अभियान बना है।

साथियों,

इन 12 वर्षों की उपलब्धियों में, एक उपलब्धि ऐसी भी है जिसे किसी आंकड़े से, या अंकों से, नहीं मापा जा सकता। वह है 140 करोड़ भारतीयों का आत्मविश्वास।

आज का भारत और आज के भारत का युवा बहुत बड़े सपने देख रहा है। भारत का किसान नई संभावनाओं के साथ आगे बढ़ रहा है। भारत की महिलाएं नए नेतृत्व का परिचय दे रही हैं। इसलिए ये सिर्फ Achievements के 12 साल नहीं हैं, ये भारत की एस्पिरेशन्स को नई बुलंदी देने का कालखंड रहा है।

साथियों,

एक समय था जब दूर-दराज के गांवों तक आधुनिक सुविधाएं पहुंचाना वाकई बहुत मुश्किल भरा था। आज उन्हीं गांवों में बिजली भी है, इंटरनेट भी है, और डिजिटल सेवाओं की पूरी दुनिया भी है। आज एक क्लिक पर, कभी भी, कहीं भी बैंकिंग सेवाएं उपलब्ध हैं।

आज मोबाइल फोन, भारत के नागरिकों को अनेक सुविधाओं से कनेक्ट कर रहा है। हमारे किसान, हमारे मछुआरे, हमारे dairy farmers, हमारी महिलाएं, हमारे स्टूडेंट्स, सभी टेक्नोलॉजी के माध्यम से सशक्त हो रहे हैं, और अपने लिए नए अवसर बना रहे हैं।

साथियों,

आपने 125 करोड़ से अधिक Aadhaar IDs के बारे में सुना है। लेकिन आज भारत सिर्फ पहचान को डिजिटल नहीं बना रहा। आज करीब 90 करोड़ भारतीयों की Unique Digital Health IDs बनाई जा चुकी हैं। जिससे मेडिकल रिकॉर्ड सुरक्षित और accessible बन गए हैं। इससे हेल्थकेयर डिलीवरी और अधिक आसान और efficient हो रही है।

साथियों,

इन उपलब्धियों की सबसे बड़ी विशेषता यह है कि इनमें से अधिकांश चीजें कुछ वर्ष पहले तक कल्पना जैसी लगती थीं। कौन सोच सकता था कि गांव-गांव तक हाई-स्पीड इंटरनेट पहुंचेगा ? कौन सोच सकता था कि दूर-सुदूर के गांवों में भी QR code जीवन का हिस्सा बन जायेगा ? गांव में कोई बहन, ड्रोन से खेती करने में मदद करेगी, ये भी असंभव लगता था।

लेकिन आज यह सब, भारत के करोड़ों लोगों के जीवन का सामान्य हिस्सा बनता जा रहा है। और आपको गर्व होगा साथियों, यही नए भारत की पहचान है।

जो कभी सपना था, वह आज सच्चाई है। जो कभी नामुमकिन लगता था, वो आज मुमकिन हुआ है, औऱ ये करने के पीछे सबसे बड़ी ताकत क्या है? किसकी वजह से ये सब संभव हुआ है? यह मोदी के कारण नहीं, वो ताकत है- भारत का लोकतंत्र, भारत की डेमोक्रेसी। इस डेमोक्रेसी में सबका साथ है, सबका विकास है।

साथियों,

आज से 50 या 100 साल बाद जब भारत के इस कालखंड की समीक्षा होगी, तो ये बात उभरकर सामने आएगी कि इस कालखंड को भारत की Aspirations ने ड्राइव किया। यह भारत के एस्पिरेशन्स का नया युग है।

जहां बिजली पहुंची है, वहां लोग सिर्फ बिजली नहीं चाहते, वे Smart Living चाहते हैं। जहां ट्रेन पहुंची है, वहां लोग High-Speed Connectivity चाहते हैं। जहां हाईवे बने हैं, वहां लोग World-Class Expressways चाहते हैं। जहां इंटरनेट पहुंचा है, वहां लोग AI और Digital Innovation में नेतृत्व चाहते हैं।

यानि आज भारत के लोग अपने जीवन को भी Next Level पर ले जाना चाहते हैं, और भारत को भी Next Level पर ले जाना उनका मकसद है, उनका संकल्प है, उनके सपने है।

और साथियों,

यही Aspirations आज भारत की विकास यात्रा की सबसे बड़ी शक्ति हैं। मैं आपको भारत की Space Journey का उदाहरण दूंगा।

भारत ने चंद्रयान को चंद्रमा के South Pole पर उतारा। दुनिया ने इसे एक बहुत बड़ी उपलब्धि माना। लेकिन भारत इसे अपनी मंजिल मानकर रुका नहीं। आज देश गगनयान की तैयारी कर रहा है। भारत अंतरिक्ष में अपना Space Station बनाने की दिशा में आगे बढ़ रहा है।

हमारे Space Startups Global Space Economy में अपनी जगह बनाने के लिए पुरजोश काम कर रहे हैं, आगे बढ़ रहे हैं।

साथियों,

Green Energy के क्षेत्र में भी भारत की यही एस्पिरेशंस दिखाई देती है। Solar Power में भारत की उपलब्धियों की दुनिया भर में लगातार चर्चा हो रही हैं। लेकिन भारत अगली छलांग की तैयारी कर रहा है।

Green Hydrogen में बड़े निवेश हो रहे हैं। Advanced Nuclear Energy पर तेजी से काम हो रहा है। आपने भारत के Fast Breeder nuclear Reactor से जुड़ी प्रोग्रेस के बारे में भी सुना ज़रूर होगा। ये भारत के न्यूक्लियर एनर्जी लैंडस्केप में क्रांतिकारी परिवर्तन करने का बहुत बड़ा अचीवमेंट हमारे सीसेन्टिस्टों ने किया है।

साथियों,

आज का भारत भविष्य का पूरा Ecosystem बना रहा है। भारत एक साथ हर उस क्षेत्र में निवेश कर रहा है, जो आने वाले दशकों की दिशा तय करेगा।

अभी आपने कुछ दिन पहले ही देखा है नीस में भारत इनोवेट्स का एक आयोजन किया। ये इवेंट भारत के डीप टेक सामर्थ्य को दुनिया तक पहुंचाने का एक और माध्यम था। इसमें भारत के 120 Deep-Tech Startups उपस्थित थे। Bharat Innovates में करीब एक हजार चार सौ B2B Meetings हुईं है। कई Startups के लिए Investment Commitments आगे बढ़ीं, Commercial Orders के लिए रास्ते खुले। French और European Universities तथा Incubators के साथ Engagements बढ़ रही हैं।

Student Exchanges, Joint Research, और Innovation Support के नए रास्ते बने। इसलिए Bharat Innovates सिर्फ एक Summit नहीं रहा। यह Innovation Diplomacy का एक नया मॉडल बना है।

और आज ही पेरिस में VivaTech इवेंट के जरिए, इस यात्रा को हमने और आगे बढ़ाया। नीस में हमने Ideas को Capital से जोड़ा और पेरिस में Indian Innovation को Global Scale से जोड़ा। आज दुनिया देख रही है भारत केवल भविष्य के लिए तैयार नहीं हो रहा है। भारत भविष्य को आकार दे रहा है।

साथियों,

एक समय था, जब देशों के बीच रिश्ते केवल व्यापार से तय होते थे। आज व्यापार के साथ-साथ Trust यानि भरोसा भी उतना ही महत्वपूर्ण हो गया है।

हर देश Reliable Supply Chains चाहता है। हर देश Stable Partnerships चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है, जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में, भारत विश्व में एक Trusted Partner के रूप में उभर रहा है।

एवियां में G7 बैठक के दौरान मैंने trust based partnerships बनाने पर ज़ोर दिया। ग्लोबल साउथ के देशों के साथ equal पार्टनर्स के रूप में आगे बढ़ने का आह्वान किया। भारत का G7 समिट में संदेश था Global Governance तभी प्रभावी होगी जब वह Inclusive होगी। Global Growth तभी Sustainable होगी जब वह शेयर्ड होगी। और Global Technology तभी मानवता के लिए उपयोगी होगी जब वह Trusted होगी।

साथियों,

भारत और दुनिया के बीच व्यापारिक रिश्तों में नई ऊर्जा नज़र आ रही है। फ्रांस के साथ भारत का ट्रेड लगतार बढ़ रहा है। पिछले कुछ वर्षों में भारत ने दुनिया के अनेक देशों के साथ Free Trade Agreements किए हैं। यूरोपियन यूनियन हो, यूनाइटेड किंगडम हो दुनिया के हर देश, हर रीजन के साथ भारत समझौते कर रहा है।

अगले महीने से भारत और UK के बीच ट्रेड एग्रीमेंट भी लागू हो जाएगा। यह एग्रीमेंट भारत के farmers, workers और innovators को अनेक नए अवसर प्रदान करेगा।

साथियों,

आज दुनिया Uncertainty और Disruption के दौर से गुजर रही है। ऐसे समय में भारत और फ्रांस की साझेदारी विश्वास, स्थिरता और सहयोग का एक मजबूत स्तंभ बन रहा है।

इस वर्ष हमने भारत और फ्रांस के संबंधों को Special Global Strategic Partnership का दर्जा दिया था। नीस में मेरे मित्र President Macron और मैंने हमारे संबंधों को force for global good बनाने पर चर्चा की। Defence से लेकर space और नुक्लियर तक AI और क्रिटीकल मिनरल्स से लेकर high speed railway तक, हर क्षेत्र में हम मिलकर आगे बढ़ेंगे।

साथियों,

Solar energy हो, या AI के क्षेत्र में सहयोग हो, भारत और फ्रांस मिलकर ऐसे समाधान विकसित कर रहे हैं जो पूरी मानवता के हित में हैं। पिछले वर्ष पेरिस में और इस वर्ष दिल्ली में हमने AI Summit को Co-chair किया।

अब हम साथ मिलकर अगले वर्ष “तृष्णा” satellite को लॉन्च करने जा रहें हैं। यह “तृष्णा” satellite जो विश्व में फूड और वाटर सिक्युरिटी सुनिश्चित करने में योगदान देगा।

और साथियों,

यह सभी गवर्नमेंट टू गवर्नमेंट पहलो में आप सभी का योगदान बहुत महत्वपूर्ण है। ये आप हैं जो भारत और यूरोप के बीच सबसे मजबूत सेतु हैं। आप दोनों समाजों को समझते हैं। दोनों बाजारों को समझते हैं। आने वाले समय में Talent, Trade, Technology, Tourism और Investment के नए अवसरों को आगे बढ़ाने में आपकी भूमिका लगातार बढ़ने वाली हैं।

साथियों,

भारत और फ्रांस के रिश्तों को साझा इतिहास, साझा मूल्यों और साझा विश्वास ने आगे बढ़ाया है। विश्व युद्धों के दौरान फ्रांस की धरती पर बलिदान देने वाले भारतीय सैनिकों की स्मृतियां आज भी हमें जोड़ती हैं।

मुझे पहले नव शापेल में श्रद्धांजलि देने का अवसर मिला, पिछले वर्ष प्रेसिडेंट मैक्रों के साथ मार्सेय के वॉर मेमोरियल जाने का अवसर भी मिला। ये हमारी साझा विरासत है।

फ्रांस, भारतीयों के योगदान को संजोता भी है और सराहता भी है। भारतीय मूल की नूर इनायत खान हों, जिन्होंने फ्रांस की Resistance के लिए अपना जीवन बलिदान किया, या महाराजा रणजीत सिंह के साथ काम करने वाले जनरल जां फ्रांस्वा अलार हों ये सभी भारत और फ्रांस की साझा विरासत के प्रतीक हैं।

भारत के राज्य पुडुचेरी में भी फ्रेंच विरासत की झलक दिखाई देती है। वहां का Architecture, वहां की कला-संस्कृति और खान-पान सभी में हमारे संबंधों की महेक है।

साथियों,

इस समय फ्रांस समेत पूरी दुनिया में International Yoga Day की तैयारी भी चल रही है। इस अवसर पर मैं, फ्रांस में योग को आगे बढ़ाने वाले श्रीमान महेश घाट्राड्याल जी को भी आदरपूर्वक श्रद्धांजलि देता हूं। मैं पद्म पुरस्कार से सम्मानित, शार्लोत शोपां जी को भी प्रणाम करता हूं। जिन्होंने सौ वर्ष की आयु में भी, योग के माध्यम से फ़्रांस को भारत की विरासत से जोड़ा है। उनका जीवन यह सिद्ध करता है: Yoga does not add years to life, it adds life to years.

साथियों,

मैं फ्रेद नेग्री जी को भी आदरपूर्वक श्रद्धापूर्वक याद करता हूं। भारतीय विरासत को संरक्षित करने में उनका योगदान अतुल्य रहा है।

साथियों,

भारत और फ्रांस को कनेक्ट करने वाली एक और चीज है, और वो है फुटबॉल। इस वक्त यहां फुटबॉल फीवर पूरे जोर पर है। फ्रांस में इसकी दीवानगी, चप्पे-चप्पे पर दिखती है। लेकिन भारत में भी फुटबॉल का क्रेज़ सिर चढ़कर बोलता है।

खासतौर पर फ्रांस की टीम के फैन्स भारत में बहुत अधिक हैं। फ़्रांस ने इस वर्ल्ड कप की शुरुआत एक जोरदार जीत से शुरू की है। मैं फ्रांस की टीम को बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

साथियों,

जाने से पहले, आप सभी के लिए कुछ और अच्छी खबरें भी लेकर के आया हूँ। वो आपके लिए हैं। पिछले वर्ष, मार्सेय में कॉन्सुलेट खोला गया, इससे काफी अधिक सुविधा मिल रही है। कुछ हफ्ते पहले, Indian Nationals के लिए French Airports पर Visa-free Transit की व्यवस्था शुरू हो गई है।

Students और Professionals की Mobility बढ़ाना हो, या Educational Qualifications की Mutual Recognition की बात हो, या फिर French Universities के भारत में Campus खोलना हो, इन सभी पर हम मिलकर आगे बढ़ रहें हैं।

अब फ्रांस में UPI के उपयोग का दायरा भी और बढ़ने जा रहा है। यानि भारत-फ्रांस कनेक्ट भी Instant और आपसी Payment भी Instant!

साथियों,

इन सभी पहलों से, हम भारत और फ़्रांस को और करीब ला रहें हैं। और मैं फिर कहूंगा इस साझेदारी की नींव, इस रिश्ते की असली ताकत आप सभी हैं। आप सब मेरे देशवासी हैं।

आज जब भारत तेज़ी से विकसित भारत के लक्ष्य की ओर बढ़ रहा है, तो मैं आप सभी से भारत के साथ और गहराई से जुडने का आग्रह करूंगा। इससे भारत की विकास यात्रा को नई शक्ति मिलेगी, और आपको अपनी पुरखों की धरती की सेवा करने का अवसर भी मिलेगा।

इन्हीं शब्दों के साथ आप सभी के प्रेम आपके उत्साह और इस आत्मीय स्वागत के लिए मैं एक बार फिर आप सभी का आभार व्यक्त करता हूं।

भारत माता की जय!

बहुत बहुत धन्यवाद।