সিকিম@৫০: উন্নয়ন যেখানে উদ্দেশ্যের সঙ্গে মিলিত হয় এবং প্রকৃতি যে উন্নয়নকে লালিত করে' সমারোহে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক অনুষ্ঠান মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার নগর গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
বিহারের কারাকাটে ৪৮,৫২০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী
উত্তরপ্রদেশের কানপুর নগরে প্রায় ২০,৯০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন। সিকিমে “Sikkim@50: Where Progress meets purpose and nature nurtures growth” সমারোহে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

এর পর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক অনুষ্ঠান মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার নগর গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ১০ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ওই অঞ্চলের ২.৫ লক্ষেরও বেশি পরিবারে এবং বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প সংস্থায় নলবাহিত প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া। এর ফলে, পরিবেশ দূষণ রোধের পাশাপাশি ব্যয় সাশ্রয় সম্ভব হবে ও কর্মসংস্থানেও গতি আসবে।

ওই দিনই বিকেলে প্রধানমন্ত্রী বিহারের পাটনা বিমানবন্দরের নতুন ভবনের উদ্বোধন করবেন। 

৩০ মে, বিহারের কারাকাটে ৪৮ হাজার ৫২০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। একটি অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি।

এর পর প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশে। কানপুর নগরে ২০ হাজার ৯০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি একটি সভায় তিনি ভাষণ দেবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet

Media Coverage

India launches ORV Sagar Manthan, boosting ocean research fleet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 সেপ্টেম্বর 2026
September 10, 2026

Beyond Metros, Beyond Borders: How India Is Rewriting Its Growth Story Under PM Modi