184 Type-VII multi-story flats are designed to be self-sufficient and equipped with a full range of modern amenities
PM to plant a Sindoor sapling at the residential premise and interact with Shramjeevis
PM to also address the gathering

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ আগস্ট ২০২৫ সকাল ১০ টায় নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-৭ বহুতল ফ্ল্যাট উদ্বোধন করবেন।

এই উপলক্ষে, প্রধানমন্ত্রী আবাসন প্রাঙ্গণে একটি সিঁদুর গাছ রোপণ করবেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে শ্রমিকদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং  সমাবেশে ভাষণও দেবেন।

এই কমপ্লেক্সটি স্বয়ংসম্পূর্ণ করে ডিজাইন করা হয়েছে এবং সংসদ সদস্যদের কার্যকরী চাহিদা মেটানোর উপযোগী সব আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। সবুজ প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, প্রকল্পটি GRIHA 3-তারকা রেটিং এর মান মেনে চলে এবং জাতীয় বিল্ডিং কোড (NBC) 2016 মেনে চলে। এই পরিবেশগতভাবে সুস্থায়ী বৈশিষ্ট্যগুলি শক্তি সংরক্ষণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। উন্নত নির্মাণ প্রযুক্তির ব্যবহার - বিশেষ করে অ্যালুমিনিয়াম শাটারিং সহ  কংক্রিট - কাঠামোগত স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পটি সময়মতো সম্পন্ন করতে সক্ষম করেছে। কমপ্লেক্সটি দিব্যাঙ্গ-বান্ধবও,  যা অন্তর্ভুক্তিমূলক। সংসদ সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসনের অভাবের কারণে প্রকল্পটির উন্নয়ন প্রয়োজন হয়ে পড়েছিল। সীমিত জমি থাকার ফলে, সর্বোত্তম জমির ব্যবহার সুনিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণ খরচ কমানোর লক্ষ্যে উল্লম্ব আবাসন নির্মানের উপর নিরন্তর জোর দেওয়া হয়েছে।

প্রতিটি আবাসিক ইউনিটে আনুমানিক ৫,০০০ বর্গফুট কার্পেট এরিয়া রয়েছে যা আবাসিক এবং অফিসিয়াল উভয় কাজের জন্য পর্যাপ্ত। অফিস, কর্মীদের থাকার ব্যবস্থা এবং একটি কমিউনিটি সেন্টারের জন্য নির্দিষ্ট স্থান,  সংসদ সদস্যদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে।

কমপ্লেক্সের মধ্যে সমস্ত ভবন আধুনিক কাঠামোগত নকশার নিয়ম অনুসারে ভূমিকম্প-প্রতিরোধী। সমস্ত বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি  শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও বাস্তবায়িত করা হয়েছে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts

Media Coverage

Budget 2026 aims to build job-ready, formal talent base, say experts
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 ফেব্রুয়ারি 2026
February 03, 2026

Modi Hai Toh Mumkin Hai: India Gains Competitive Boost in US Market, Slamming Doubters