একজন সঙ্গীতবিদ বেশ কয়েকটি ভাষায় একইসঙ্গে গান করে চলেছেন। এমনই একটি ভিডিও আজ সকলের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই ভিডিও উপস্থাপনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর এ হল এক বিশেষ বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন :
“প্রতিভাবান শিল্পী স্নেহদীপ সিং কালসির এক চমৎকার উপস্থাপনা আমরা প্রত্যক্ষ করলাম। সুরের মূর্ছনা ছাড়াও ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর আদর্শকে সেখানে তুলে ধরা হয়েছে। এক হল অভূতপূর্ব ঘটনা।”
Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb! pic.twitter.com/U2MA3rWJNi
— Narendra Modi (@narendramodi) March 17, 2023


