গত আট বছরে আমরা আমাদের গণতন্ত্রকে গণতন্ত্রকে শক্তিশালী এবং স্থিতিশীল করেছি: প্রধানমন্ত্রী মোদী
ভারতে পরিকাঠামো ও উৎপাদন ক্ষমতা বাড়াতে জাপান একটি গুরুত্বপূর্ণ অংশীদার: প্রধানমন্ত্রী মোদী
ভারত প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রতিভা-নেতৃত্বাধীন ভবিষ্যতের বিষয়ে আশাবাদী: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানে ভারতীয় বংশোদ্ভুত ৭০০র বেশি সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন।      

এই অনুষ্ঠানের প্রাক্কালে, যারা ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বন্ধন নিবিড় করা এবং দুটি দেশের মানুষের মধ্যে  যোগাযোগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এধরণের কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। এদের মধ্যে জাপানী ভারততত্ত্ববিদ, ক্রীড়াব্যক্তিত্ব ও শিল্পীরা ছিলেন।  প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী ভারতীয় পুরস্কার প্রাপকদের সঙ্গেও  সাক্ষাৎ করেন। জাপানে বর্তমানে ৪০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভুত মানুষ রয়েছেন।   

ভারতীয় সম্প্রদায়ের দক্ষতা, প্রতিভা ও শিল্পোদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাপানে বসবাস সত্ত্বেও তাঁরা মাতৃভূমির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন। দুটি দেশের মধ্যে নিবিড় সাংস্কৃতিক প্রসঙ্গ উল্লেখ করার সময় প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সাম্প্রতিক সময়ে পরিকাঠামো, প্রশাসন, পরিবেশবান্ধব উদ্যোগ, ডিজিটাল বিপ্লব সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়ন ও যে সব সংস্কারমূলক উদ্যোগ ভারতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানান। শ্রী মোদী ভারতীয় সম্প্রদায়কে ‘ভারত চলো, ভারত সে জুড়ো’ – অর্থাৎ ভারতে চলুন এবং ভারতের সঙ্গে যুক্ত হন, অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান।      

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership