প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সর্বাত্মক উন্নয়ন এবং প্রতিটি ভারতীয়র সমৃদ্ধ ভবিষ্যতের প্রশ্নে দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছেন।
আজ বহুমাত্রিক দারিদ্র্য সংক্রান্ত নীতি আয়োগের প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। ঐ প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪’তে বহুমাত্রিক দারিদ্র্য সূচক #MPI ছিল ২৯.১৭ শতাংশ। ২০২২-২৩ এ ১৭.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.২৮ শতাংশে। এর ফলে, গত ৯ বছরে ২৪.৮২ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের কবল থেকে উঠে এসেছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “অত্যন্ত উৎসাহব্যঞ্জক চিত্র – যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তনের প্রশ্নে আমাদের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। প্রতিটি ভারতীয়র সমৃদ্ধ ভবিষ্যতের প্রশ্নে আমরা কাজ চালিয়ে যাব”।
Very encouraging, reflecting our commitment towards furthering inclusive growth and focussing on transformative changes to our economy. We will continue to work towards all-round development and to ensure a prosperous future for every Indian. https://t.co/J20mVQbqSA
— Narendra Modi (@narendramodi) January 15, 2024


