প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রানি লক্ষ্মীবাঈ-এর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
শ্রী মোদী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময়ে তাঁর সাহসীকতা ও বীরত্বের কাহিনী দেশবাসীকে উৎসাহিত করে এবং তাঁদের মনে আবেগের সঞ্চার ঘটায়। তিনি বলেন, কৃতজ্ঞ দেশ মাতৃভূমির সম্মান রক্ষায় তাঁর ত্যাগ ও সংঘর্ষ কখনো ভুলবে না।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“ভারত মাতার অমর বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ-কে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা। স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসীকতা ও বীরত্বের কাহিনী আজও দেশবাসীকে উৎসাহিত করে। মাতৃভূমির আত্মাভিমান রক্ষায় তাঁর ত্যাগ ও সংঘর্ষ কৃতজ্ঞ দেশ কখনই ভুলবে না।”
मां भारती की अमर वीरांगना रानी लक्ष्मीबाई को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। आजादी के पहले संग्राम में उनकी वीरता और पराक्रम की कहानी आज भी देशवासियों को जोश और जुनून से भर देती है। मातृभूमि के स्वाभिमान की रक्षा के लिए उनके त्याग और संघर्ष को कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं…
— Narendra Modi (@narendramodi) November 19, 2025




