হকির যাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৯ অগাস্ট দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ধ্যানচাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের ক্রীড়া পরিমণ্ডল ক্রমশ বিবর্তিত হচ্ছে এবং দেশে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে সরকার দায়বদ্ধ। এক্ষেত্রে ক্রীড়াবিদদের প্রাতিষ্ঠানিক সহায়তা, আধুনিক প্রশিক্ষণ এবং দেশ জুড়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Greetings on National Sports Day! On this special occasion, we pay tribute to Major Dhyan Chand Ji, whose excellence continues to inspire generations.
— Narendra Modi (@narendramodi) August 29, 2025
In the last decade, India’s sporting landscape has undergone a remarkable transformation. From grassroots programmes that…


