প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।
ডঃ মুখার্জির অসামান্য অবদানের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন যে, তিনি দেশের সম্মান, মর্যাদা এবং গর্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।শ্রী মোদী আরও বলেন, একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে তাঁর আদর্শ এবং নীতি অমূল্য।
একটি এক্স হ্যান্ডেল পোস্টে, প্রধানমন্ত্রী বলেছেন;
"জাতির অমর পুত্র ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি দেশের সম্মান ও গর্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে তাঁর আদর্শ ও নীতির প্রভাব অমূল্য।"
राष्ट्र के अमर सपूत डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनकी जन्म-जयंती पर भावभीनी श्रद्धांजलि। देश की आन-बान और शान की रक्षा के लिए उन्होंने अपने प्राण न्योछावर कर दिए। उनके आदर्श और सिद्धांत विकसित और आत्मनिर्भर भारत के निर्माण में बहुमूल्य हैं। pic.twitter.com/7RzeKDh8m6
— Narendra Modi (@narendramodi) July 6, 2025


