প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের বাজেট দেশের অগ্রগতিতে এক নতুন গতি এনেছে। তিনি বলেন, গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের নেতৃবৃন্দ এবং প্রযুক্তি জগতের শীর্ষ কর্তারা ভারতের এআই সক্ষমতা প্রত্যক্ষ করেছেন এবং দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। বর্তমান দশককে ভারতের টেকেড হিসেবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ-বান্ধব শক্তি, মহকাশ প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং এআই-এর ক্ষেত্রে বিনিয়োগ ২১ শতকের ভিত্তি তৈরি করবে। প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতে এখন শক্তিশালী সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে উঠছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, বিকশিত ভারতের মেরুদণ্ড হল, “মেক ইন ইন্ডিয়া” চিপ, এআই, ৬জি থেকে প্রতিরক্ষা এবং বৈদ্যুতিক যান। চিপসের ক্ষেত্রে স্টার্টআপ উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে ৮৫ হাজার বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছরে ভারতে নজরকাড়া পরিবর্তন এসেছে, বদলে গেছে শিল্পের গতিপথ, বৈদ্যুতিন উৎপাদন ৬ গুণ বেড়েছে। মোবাইল উৎপাদনের ক্ষেত্রে এই অগ্রগতি সবচেয়ে স্পষ্টভাবে ধরা দিয়েছে, যেখানে অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে ২৮ গুণ এবং রপ্তানি বেড়েছে ১০০ গুণ।
প্রধানমন্ত্রীর কথায় “ডবল ইঞ্জিন সরকার” উত্তরপ্রদেশের ছবি পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, “যে রাজ্য একসময় অপরাধীদের অবাধ বিচরণক্ষেত্র ছিল, সেখানে এখন এক্সপ্রেসওয়ে, প্রতিরক্ষা করিডর, বিশ্বমানের বিমানবন্দর, পণ্য পরিবহণ করিডোর গড়ে উঠছে।”

ভাষণের শেষে প্রধানমন্ত্রী এইচসিএল টেকনোলজিস-এর চেয়ারপার্সন রোশনী নাদার এবং ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন-কে ধন্যবাদ জনান।
সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন
भारत software और hardware... दोनों पहलुओं पर एक साथ काम कर रहा है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
हम सभी के लिए ये गर्व की बात है कि उत्तर प्रदेश भी भारत के semiconductor ecosystem का बड़ा centre बनने जा रहा है।
HCL और Foxconn की ये नई factory... technology powerhouse के रूप में यूपी की नई पहचान को और सशक्त…
ये Decade भारत का Techade है।
— PMO India (@PMOIndia) February 21, 2026
इस दशक में भारत technology के क्षेत्र में जो कुछ कर रहा है... वो 21वीं सदी के हमारे सामर्थ्य का आधार बनेगा: PM @narendramodi
भारत को chip manufacturing में आत्मनिर्भर बनाना है... इसके लिए... भारत में semiconductor ecosystem का निर्माण करना है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 21, 2026
भारत जैसा लोकतांत्रिक देश... दुनिया का एक भरोसेमंद partner है... किसी भी Value Chain में भारत की बढ़ती भागीदारी, उस Value Chain की resilience को ही बढ़ाएगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 21, 2026
आज दुनिया भारत को tech future के centre के रूप में देख रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 21, 2026


