ফ্রান্সের ইভিয়ানে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে আজ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এ বছর মার্চ মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সফল ভারত সফরের পর ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের সদর্থক অগ্রগতিতে উভয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। দূরদর্শী কৌশলগত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করে উভয় নেতা ভারত ও কানাডার অর্থনীতির পরিপূরক বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। সেইসঙ্গে, স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল এবং বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সুরক্ষাকে শক্তিশালী করার কথা বলেছেন তাঁরা।

এলএনজি, এলপিজি এবং ধাতব কয়লার বাণিজ্যিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ের উন্নয়ন সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। উভয় দেশের মধ্যে উচ্চস্তরীয় সম্পর্ক বিনিময়ের চলতি অগ্রগতিকে সাধুবাদ জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সাম্প্রতিক কানাডা সফর এবং সে দেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ২০২৬-এর শেষে ভারতে কানাডিয়ান ট্রেড মিশনের সফরের বিষয়টিও আলোকপাত করেছেন তাঁরা। 

সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইপিএ) আলোচনায় অগ্রগতিতে উভয় নেতা পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এবং ২০২৬-এই অভিন্ন উদ্দেশ্য পূরণে আলোচনা শেষ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। উভয় সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগকে শক্তিশালী করার বিষয়টিকে সাধুবাদ জানান উভয় প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে – যৌথ বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সাম্প্রতিক বৈঠক এবং কনস্যুলার ডায়ালগ। প্রতিরক্ষা, অর্থনীতি ও অভিবাসনের মতো ক্ষেত্রে আসন্ন আলোচনার দিকেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।

প্রতিরক্ষা এবং সুরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করতে উভয় প্রধানমন্ত্রী জেনারেল সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওআইএ) নিয়ে আলোচনার সূত্রপাত ঘটাতে সম্মত হয়েছেন। প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে সাম্প্রতিক বিনিময় কর্মসূচি সহ ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের তরফ থেকে কানাডা সফরের বিষয়টিকেও গুরুত্ব দেন তাঁরা। ভারত-কানাডা প্রতিভা ও উদ্ভাবন কৌশলের অধীন চলতি সহযোগিতা ছাড়াও দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন সহযোগিতা এবং শিক্ষাগত ক্ষেত্রে দু’দেশের প্রতিষ্ঠানগত সহযোগিতা প্রভৃতি বিষয়েরও উল্লেখ করেছেন তাঁরা। 

ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশনে কানাডার ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টিতে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন শ্রী মোদী। উভয়ের মধ্যে আলোচনা, সম্পর্ক বিনিময় ও সহযোগিতাকে আরও শক্তিশালী করতে উভয় নেতা রাইসিনা আমেরিকাস একটি মঞ্চ হিসেবে স্থাপনের কথা ঘোষণা করেছেন।

২০২৬-এ কানাডা সফরের জন্য আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী কার্নির প্রতি ধন্যবাদ ব্যক্ত করেছেন শ্রী মোদী। এই সফরের বিষয়ে উভয়ের সুবিধামতো কোনো দিন ঠিক করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা জারি থাকবে বলে জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী।  

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi, Guterres Stress Multipolarity, Need To Reform UN Institutions Including UNSC

Media Coverage

PM Modi, Guterres Stress Multipolarity, Need To Reform UN Institutions Including UNSC
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister offers prayers to Bhagwan Shri Ganesh during Ganpati Darshan at Union Minister Piyush Goyal’s residence
September 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi has visited the residence of Union Minister Shri Piyush Goyal for Ganpati Darshan.

The Prime Minister prayed for the blessings of Bhagwan Shri Ganesh for everyone.

The Prime Minister wrote on X;

“Went for Ganpati Darshan at the residence of Union Minister Shri Piyush Goyal Ji.

May Bhagwan Shri Ganesh bless everyone!

@PiyushGoyal”