প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে অসলো বিমানবন্দরে পৌঁছোলে বিশেষ সৌজন্য দেখিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। 

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির পরবর্তী পদক্ষেপ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও জ্বালানী রূপান্তর, সমুদ্র অর্থনীতি ও সমুদ্র শাসন, গবেষণা ও উচ্চশিক্ষা, মেরু অঞ্চলের সহযোগিতা, মহাকাশ ও মেধা স্থানান্তর সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সুস্থিতি ও দূষণমুক্ত বিকাশের প্রতি অভিন্ন অঙ্গীকারকে গুরুত্ব দিয়ে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিবেশবান্ধব কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সহমত হয়েছেন। 

অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব প্রসারের ব্যাপক সম্ভাবনা সম্পর্কে দুই নেতা একমত হয়েছেন। নরওয়ের সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের মধ্যে ভারত ও নরওয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার মধ্য দিয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন তাঁরা। 

সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষা, জাহাজ নির্মাণ, পরিবেশবান্ধব জাহাজ চলাচল, সুরঙ্গ ও পরিকাঠামো নির্মাণ, মহাকাশ, কৃত্রিম মেধা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, নাবিক প্রশিক্ষণ, মৎস্য ও জলজ চাষ সহ সমুদ্র অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার আহ্বান জানিয়েছেন দুই নেতা। ভারত- প্রশান্ত মহাসাগরীয় প্রয়াসে নরওয়ের যোগদানকে স্বাগত জানানো হয়েছে। চলতি বছরের জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ভারত ইনোভেটস অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরওয়কে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি দু-দেশের মধ্যে একটি স্টার্ট আপ ইনোভেশন হাব স্থাপন এবং গ্রিণ ইনোভেশন হ্যাকাথন আয়োজনের প্রস্তাব দেন। 

পরিবেশ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়ে দুই নেতা কার্বন ক্যাপচার, অফশোর উইন্ডের মতো প্রযুক্তিতে একযোগে কাজ করার আহ্বান জানান। ভারতে দুষণমুক্ত জ্বালানী প্রকল্পগুলিতে বৃহত্তর বিনিয়োগের জন্য নরওয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

দুই নেতা মেরু গবেষণা ও সরবরাহ ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছেন। গবেষণা ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সমুদ্র, জলবায়ু, স্বাস্থ্য পরিষেবা, বিরল খনিজ, উদীয়মান প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যৌথ কাজের আহ্বান জানানো হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যৌথ ডিগ্রি কর্মসূচি, যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষক ও পড়ুয়াদের গতিশীলতা রক্ষায় সহমত হয়েছে দুই দেশ। 

আন্তর্জাতিক বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতে স্থায়ী সদস্যপদ লাভের দাবীকে নরওয়ের প্রধানমন্ত্রী সমর্থন জানিয়েছেন। 

দুই নেতা দ্ব্যর্থহীনভাবে সীমান্তপারের সন্ত্রাস সহ সবধরণের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। এর মোকাবিলায় বিশ্ব জুড়ে সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার উল্লেখ করেছেন দুই নেতা। ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য যৌথ কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী মোদী আন্তরিক আতিথেয়তার জন্য নরওয়ের প্রধানমন্ত্রী এবং সেদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্টোরকে তিনি ভারত সফরের আমন্ত্রণ জানান। দুই নেতা উচ্চ পর্যায়ে বিনিময় ও আদান-প্রদানের ধারা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 অগাস্ট 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth