অধ্যাপক ভিম সিং-এর প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন।
শ্রী মোদী বলেছেন, একেবারে তৃণমূল স্তরের নেতা হিসেবে অধ্যাপক ভিম সিং-জি স্মরণীয় হয়ে থাকবেন, যিনি জম্মু ও কাশ্মীরের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “একেবারে তৃণমূল স্তরের নেতা হিসেবে অধ্যাপক ভিম সিং-জি স্মরণীয় হয়ে থাকবেন, যিনি জম্মু ও কাশ্মীরের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান ও বিচক্ষণ ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে সাক্ষাতের কথা আমি সর্বদাই স্মরণ করব। তাঁর প্রয়াণে অত্যন্ত ব্যাথিত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
Prof Bhim Singh Ji will be remembered as a grassroots leader who devoted his life for the welfare of Jammu and Kashmir. He was very well read and scholarly. I will always recall my interactions with him. Saddened by his demise. Condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022


