প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া ভূমিকার প্রশংসা করেছেন, দেশের ক্রীড়া প্রতিভা উৎসাহদানে ৫ বছর পূর্ণ করায়।
কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুরের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“আমরা খেলো ইন্ডিয়ার ৫ বছর পূর্ণ হওয়া উদযাপন করছি। সেই সময় ক্রীড়া প্রতিভাকে উৎসাহ দিতে এই প্রকল্প যে উদ্যোগ নিয়েছে তার জন্য অভিনন্দন জানাই। অ্যাথলিটদের সফল হতে উপযুক্ত প্ল্যাটফর্মও দিয়েছে এই প্রকল্প। আমাদের সরকার ভারতে ক্রীড়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করতে নিরন্তর কাজ করে যাবে।”
As we mark #5YearsOfKheloIndia, we acknowledge the role played by this initiative in encouraging sporting talent and giving a great platform to athletes to shine. Our Government shall continue to create the ideal environment for sports to thrive in India. https://t.co/kGM23DIAbV
— Narendra Modi (@narendramodi) April 22, 2023


