প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৭ জুলাই) রাজস্হানের জয়পুর সফরে যাবেন।

সেখানে এক বড় জনসভায় প্রধানমন্ত্রী অডিও-ভিস্যুয়াল ব্যবস্হার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজস্হান সরকারের বিভিন্ন প্রকল্পের ১২জন সুবিধাভোগীর অভিজ্ঞতার কাহিনী শুনবেন। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাজস্হানের মুখ্যমন্ত্রী শ্রীমতি বসুন্ধরা রাজে।

এই প্রকল্পগুলি হল :

  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা
  • দক্ষ ভারত
  • রাষ্ট্রীয় বাল স্বাস্হ্য কার্যক্রম
  • মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা
  • ভামাসা স্বাস্হ্যবিমা যোজনা
  • মুখ্যমন্ত্রী জল স্ববলম্বন যোজনা
  • শ্রমিক কল্যাণ কার্ড
  • মুখ্যমন্ত্রী পালনহার যোজনা
  • ছাত্র স্কুটি বিতরণ যোজনা
  • দীনদয়াল উপাধ্যায় বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনা

প্রধানমন্ত্রী ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ১৩টি শহরাঞ্চলীয় পরিকাঠমো প্রকল্পেরও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে-

  • পাঁচিল ঘেরা শহর হিসেবে পরিচিত উদয়পুরের জন্য সুসংহত পরিকাঠামো প্যাকেজ
  • আজমেড় শহরের জন্য এলিভেটেড সড়ক প্রকল্প
  • আজমেড়, বিলওয়ারা, বিকানের, হনুমানগড়, সিকার ও মাউন্টাবুতে জল সরবরাহ ও নিকাশী প্রকল্প
  • ঢোলপুর, নাগুর, আলোয়ার ও যোধপুরে বর্জ্য পরিচালনা ইউনিটগুলির মানোন্নয়ন ও সংস্কার
  • বুন্দি, আজমেড় ও বিকানের জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহরাঞ্চলীয়) আওতায় বিভিন্ন কর্মসূচি
  • কোটায় দ্বিতীয় পর্যায়ে দশেরা ময়দান

প্রধানমন্ত্রী এক জনসভাতেও ভাষণ দেবেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Marvell to invest $250 million, double India workforce in 3 years

Media Coverage

Marvell to invest $250 million, double India workforce in 3 years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 জুলাই 2026
July 30, 2026

Aatmanirbhar in Action: How PM Modi Turned Vision into Export Multipliers & Safer Rails