প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (২৩ আগস্ট) গুজরাট সফর করবেন।

ভালসাদ জেলার জুজওয়া গ্রামে এক বিরাট জনসমাবেশে শ্রী মোদী কেন্দ্রীয় সরকারের সকলের জন্য গৃহ সংক্রান্ত ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) সুবিধাভোগীদের সমবেত ‘ই-গৃহ প্রবেশ’ প্রত্যক্ষ করবেন।

এই কর্মসূচির মাধ্যমে গুজরাটে ১ লক্ষেরও বেশি বাড়ি নির্মিত হয়েছে। রাজ্যের ২৬টি জেলার সুবিধাভোগীরা সমবেতভাবে ‘ই-গৃহ প্রবেশ’-এ সামিল হবেন। ভালসাদে দক্ষিণ গুজরাটের ৫টি জেলা – ভালসাদ, নভসারি, তাপি, সুরাট ও দঙ্গস-এর গৃহ প্রাপকরা একত্রিত হবেন। বাকি জেলাগুলিতে সমবেত ‘ই-গৃহ প্রবেশ’ ব্লক পর্যায়ে উদযাপিত হবে। ভালসাদে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও সংযোগের মাধ্যমে ঐ জেলাগুলির সুবিধাভোগীদেরকেও সামিল করা হবে। অনুষ্ঠানে ২ লক্ষেরও বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন – দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী গ্রামোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ জীবন-জীবিকা মিশনের নির্দিষ্ট কয়েকজন সুফলভোগীকে শংসাপত্র ও কর্মনিযুক্তিপত্র প্রদান করবেন। এছাড়াও, তিনি মহিলা ব্যাঙ্ক করেসপনডেন্টস-দের হাতে নিয়োগপত্র ও মিনি এটিএম তুলে দেবেন। এই উপলক্ষে এক সমাবেশেও তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে – জুনাগড়ে একটি সরকারি হাসপাতাল; জুনাগড় পুন নিগমের ১৩টি প্রকল্প এবং খোখারদা-তে একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখানেও তিনি এক জনসমাবেশে ভাষণ দেবেন।

এরপর, প্রধানমন্ত্রী গান্ধীনগরে গুজরাট ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ভাষণ দেবেন। দিল্লি ফেরার আগে প্রধানমন্ত্রী গান্ধীনগরে সোমনাথ মন্দির অছি পরিষদের বৈঠকে যোগ দেবেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi

Media Coverage

Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 জুন 2026
June 14, 2026

From Healthcare to Himalayas: PM Modi's Vision Building an Unstoppable India