প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেক্সাসের হিউস্টনে শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেক্সাসের হিউস্টনে শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মতবিনিময়ের সময় শিখ সম্প্রদায়ের সদস্যরা দেশের সার্বিক উন্নয়ন ও শিখ সম্প্রদায়ের কল্যাণে ভারত সরকার যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন, ‘হিউস্টনে শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আমার দারুণ কথাবার্তা হয়েছে। ভারতের উন্নয়নের জন্য তাঁদের আবেগ দেখে আমি অভিভূত’।

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেক্সাসের হিউস্টনে দাউদি বোহরা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এই সম্প্রদায়ের সদস্যরা হিউস্টনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন। মতবিনিময়ের সময় দাউদি বোহরা সম্প্রদায়ের সদস্যরা সায়েদনা সাহিব – এর সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্রের কথা উল্লেখ করেন। ইন্দোরে গত বছর তাঁদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সামিল হওয়ার কথাও তাঁরা স্মরণ করেন।

মতবিনিময়ের পর, এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘দাউদি বোহরা সম্প্রদায় সারা বিশ্বে নিজেদের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য গড়ে তুলেছে। হিউস্টনে এই সম্প্রদায়ের কিছু সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়েছে’।

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেক্সাসের হিউস্টনে কাশ্মীরী পণ্ডিতদের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।

কাশ্মীরী পণ্ডিতদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রত্যেক ভারতীয়র ক্ষমতায়ন এবং দেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে তাঁরা দৃঢ় সমর্থন জানান।

মতবিনিময়ের পর এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হিউস্টনে কাশ্মীরী পণ্ডিতদের সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হয়েছে’।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 এপ্রিল 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi