আমরা অচিরাচরিত জ্বালানি ক্ষেত্রে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সহমত হয়েছি। আমরা আন্তর্জাতিক সৌর জোটে সৌদি আরবকে স্বাগত জানাই: প্রধানমন্ত্রী মোদী
গত সপ্তাহে পুলওয়ামায় যে বর্বর সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, তা মানবতা বিরোধী: প্রধানমন্ত্রী মোদী
সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করা ও তাদের প্রতি সমর্থন সমাপ্ত করতে সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের শাস্তি দেওয়া প্রয়োজন: প্রধানমন্ত্রী মোদী

মাননীয় রয়্যাল হাইনেস মহম্মদ বিন সলমান বিন আব্দুল-আজিজ অল সৌদ,

সদেকি,

মারহবা বিকুম ফিল হিন্দ।

 

বন্ধুগণ,

 

ভারতে প্রথমবার রয়্যাল হাইনেস মহম্মদ বিন সলমান বিন আব্দুল-আজিজ অল সৌদের রাজকীয় সফর উপলক্ষে তিনি ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত। ভারত এবং সৌদি আরবের আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক কয়েক শতাব্দী প্রাচীন। আর এই সম্পর্ক সর্বদাই সৌহার্দ্য ও মৈত্রীপূর্ণ। আমাদের জনগণের মধ্যে ঘনিষ্ঠ এবং নিকট সম্পর্ক উভয় দেশের মধ্যে একটি সজীব সেতু গড়ে তুলেছে। মাননীয় সুলতানের ব্যক্তিগত রুচি এবং পথপ্রদর্শক ভূমিকা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রগাঢ়, মধুর এবং শক্তিশালী করেছে। আজ একবিংশ শতাব্দীতে সৌদি আরব ভারতের সবথেকে মূল্যবান কৌশলগত অংশীদারদের মধ্যে অন্যতম। আমাদের বৃহত্তর প্রতিবেশী দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ বন্ধু দেশ এবং ভারতের প্রাণশক্তির গুরুত্বপূর্ণ উৎস। ২০১৬ সালে আমার সৌদি আরব সফরের সময় আমরা নিজেদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিশেষ করে, জ্বালানি এবং নিরাপত্তা ক্ষেত্রে অনেক নতুন মাত্রা সংযোজন করতে পেরেছি। দু’মাস আগে আর্জেন্টিনায় আপনার সঙ্গে আমার সাক্ষাতের পরিণামস্বরূপ নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব নতুন মাত্রা লাভ করেছে। আমি অত্যন্ত আনন্দিত যে, আপনার পরামর্শ অনুযায়ী আমাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল গঠিত হয়েছে। এর ফলে, আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

 

বন্ধুগণ,

 

আজ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত বিষয় নিয়ে আরও ব্যাপক এবং সার্থক আলোচনা হয়েছে। আমরা পারস্পরিক আর্থিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অর্থনীতিতে সৌদি আরবের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে সুবিধাজনক করে তুলতে আমরা একটি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সহমত হয়েছি। আমি ভারতে পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই।

 

মাননীয়েষু,

 

আপনার ‘ভিশন ২০৩০’ এবং আপনার নেতৃত্বে আর্থিক সংস্কার, ভারতের প্রধান কর্মসূচিগুলি যেমন, ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ ইত্যাদির পরিপূরক। আমাদের জ্বালানি সংক্রান্ত সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরণের সময় এসে গেছে। বিশ্বের সর্ববৃহৎ তৈল শোধনাগার এবং কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভের ক্ষেত্রে সৌদি আরবের অংশীদারিত্ব, আমাদের জ্বালানি সংক্রান্ত সম্পর্ককে ক্রেতা-বিক্রেতার সম্পর্কের ঊর্ধ্বে নিয়ে গেছে। আমরা অচিরাচরিত জ্বালানি ক্ষেত্রে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সহমত হয়েছি। আমরা আন্তর্জাতিক সৌর জোটে সৌদি আরবকে স্বাগত জানাই। পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার, বিশেষ করে, ‘ওয়াটার ডিস্যালিনেশন’ এবং স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সহযোগিতা নতুন মাত্রা প্রদান করবে। আমাদের কৌশলগত পারস্পরিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী এবং এর ক্ষেত্রকে আরও বিস্তারিত করতে আমরা সহমত হয়েছি। গত বছর ভারত সৌদি আরবের প্রতিষ্ঠিত ‘জনাদ্রিয়াহ্‌ সমারোহ’-এ গেস্ট-অফ-অনার ছিল। আজ আমরা আমাদের সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। বাণিজ্য এবং পর্যটন বৃদ্ধির জন্য সৌদি আরবের নাগরিকদের ই-ভিসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজে অংশগ্রহণকারী ভারতীয়দের সংখ্যা বৃদ্ধির অনুমতির জন্য আমরা মাননীয় সুলতান এবং যুবরাজের প্রতি কৃতজ্ঞ। আমাদের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হল ২৭ লক্ষ ভারতীয় নাগরিকের সৌদি আরবে শান্তিপূর্ণ এবং কার্যকর উপস্থিতি। মাননীয় যুবরাজ, সৌদি আরবের উন্নয়নে ভারতীয়দের ইতিবাচক অবদানের প্রশংসা করেছেন। আপনারা সর্বদাই তাঁদের সুখ-স্বাচ্ছ্বন্দ্যের খেয়াল রেখেছেন। সেজন্য তাঁদের কৃতজ্ঞতা এবং প্রার্থনা আপনাদের সঙ্গে রয়েছে।

 

বন্ধুগণ,

 

গত সপ্তাহে পুলওয়ামায় বর্বর সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে। এহেন মানবতা বিরোধী শক্তিগুলির মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে আমরা একমত হয়েছি। যে দেশগুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে, তাদের ওপর সমস্তরকম চাপ সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করা ও তাদের প্রতি সমর্থন সমাপ্ত করতে সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, উগ্রপন্থার বিরুদ্ধে সহযোগিতা এবং সেজন্য একটি শক্তিশালী রণকৌশল গড়ে তোলার প্রয়োজন রয়েছে যাতে হিংসা এবং আতঙ্ক আমাদের যুবসম্প্রদায়কে বিভ্রান্ত না করতে পারে। আমি অত্যন্ত আনন্দিত যে সৌদি আরব এবং ভারত এক্ষেত্রে সহমত।

 

বন্ধুগণ,

 

পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় দেশগুলিতে শান্তি এবং স্থিরতা সুনিশ্চিত করার জন্য আজ আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে আমাদের যৌথ উদ্যোগকে আরও বেশি সুনিয়ন্ত্রিত করা এবং আমাদের অংশীদারিত্বকে আরও ত্বরান্বিত করতে আমরা সহমত হয়েছি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ, সামুদ্রিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলিতেও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সহমত হয়েছি।

 

মাননীয় রয়্যাল হাইনেস,

 

আপনার এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দ্রুত উন্নয়নকে একটি মাত্রা প্রদান করেছে। আমি আরেকবার আমাদের নিমন্ত্রণ স্বীকার করার জন্য মাননীয় যুবরাজকে ধন্যবাদ জানাই। আমি তাঁর এবং সঙ্গে আসা প্রতিনিধিদলের সুখকর ভারত সফর কামনা করি।

 

অনেক অনেক ধন্যবাদ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Boost to small exporters, MSMEs as govt removes Rs 10-lakh cap on courier trade

Media Coverage

Boost to small exporters, MSMEs as govt removes Rs 10-lakh cap on courier trade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 এপ্রিল 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived